Friday, June 26, 2026

একক দক্ষতায় মেসি বৌলির গোল, আইএসএলে প্রথমবার জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

Date:

Share post:

ইন্ডিয়ান সুপার লিগের(isl) ইতিহাসে এটি একেবারে নতুন অধ্যায়। প্রথমবারের মতো পর পর তিনটি ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। বুধবার যুবভারতীতে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় হাসিল করে লাল-হলুদ।

ইস্টবেঙ্গলের(eastbengal) হয়ে একক দক্ষতায় গোল করেন মেসি বৌলি। এদিন হায়দরাবাদের মনোজ মহম্মদের আত্মঘাতী গোলে লাল-হলুদ দলকে এগিয়ে দেন। ম্যাচের পর ইস্টবেঙ্গলের সমর্থকরা নতুনভাবে আশা করতে শুরু করেছে তাদের দলের প্রথম ছয়ের মধ্যে স্থান পাওয়ার জন্য।

ইস্টবেঙ্গল রয়েছে অষ্টম স্থানে। বুধবার জিতে ২২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সেই জায়গাতেই রইল তারা। বাকি রয়েছে দু’টি ম্যাচ। সেই দু’টি ম্যাচ জিতলে সর্বোচ্চ ৩৩ পয়েন্টে পৌঁছতে পারে লাল-হলুদ। প্রথম ছয়ের মধ্যে থাকা নর্থইস্ট ইউনাইটেড এবং মুম্বই সিটি রয়েছে ৩২ পয়েন্টে। তারা যদি আর পয়েন্ট না পায় তা হলে প্রথম ছয়ে উঠতে পারে লাল-হলুদ।
অস্কার ব্রুজো আসার পর থেকে দলের অবস্থা কিছু হলেও বদল হয়। এখন প্রথম ছয়ে থাকা কঠিন হলেও অসম্ভব নয়। এ বার পরপর তিনটে ম্যাচ জিতে সেই আশা আর কিছুটা হলেও বাড়ল।

ম্যাচে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। প্রথমার্ধে ছিল   হায়দাবাদের দাপট।  প্রথমার্ধের শেষের দিকে দুর্দান্ত সুযোগ মিস করে হায়দরাবাদ। ম্যাচের৮৬ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় লাল হলুদ।

এর পর  একক দক্ষতায়  গোল করেন মেসি বৌলি। তবে তিনি গোটা ম্যাচে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছেন । কিন্তু সেটাকে কাজে লাগাতে পারেননি। এই জয়ে খুশি লাল হলুদ সমর্থকরা।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...