Wednesday, June 24, 2026

এক্সপ্রেস ট্রেনের ভিতর ঝুলন্ত দেহ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন সাঁতরাগাছিতে

Date:

Share post:

মেল এক্সপ্রেস ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্নের মুখে রেল। এবার হাওড়া স্টেশনে (Howrah station) ট্রেন আসার পর তার ভিতর থেকে উদ্ধার হল ঝুলন্ত এক ব্যক্তির দেহ। ট্রেন সাফাইয়ের জন্য সাঁতরাগাছি (Santragachhi) ইয়ার্ডে নিয়ে যাওয়া হলে উদ্ধার হয় সেই দেহ। যার ফলে প্রশ্ন উঠেছে মেল এক্সপ্রেস ট্রেনগুলিতে নজরদারি ও যাত্রী নিরাপত্তা নিয়ে।

কিছুদিন আগে একটি এক্সপ্রেস ট্রেনে বালির এক তবলা শিল্পীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরে সেই ঘটনার রেশ সিরিয়াল কিলার পর্যন্ত গড়িয়েছে। আবারও মৃতদেহ উদ্ধারের ঘটনা সেই এক্সপ্রেস ট্রেনেই। এবার হাওড়াগামী মুম্বাই মেল (Mumbai mail) হাওড়া স্টেশনে পৌঁছানোর পরে শৌচাগারের (toilet) উদ্ধার হল অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ।

মঙ্গলবার দুপুরে মুম্বই মেল (Mumbai Mail) হাওড়ায় ঢোকে। যাত্রীরা নেমে যাওয়ার দীর্ঘক্ষণ পর ট্রেনটিকে সাঁতরাগাছি ইয়ার্ডে নিয়ে যাওয়া হয় সাফাইয়ের করার জন্য। সেই সময় সাফাই কর্মীরা দেখেন জেনারেল কোচে দরজা ভিতর থেকে বন্ধ। আরপিএফ-এর (RPF) সাহায্য নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। এরপর জেনারেল কামরার (general coach) শৌচাগারেই (toilet) এক ব্যক্তির দেহ ঝুলতে দেখেন তাঁরা। গামছার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার ব্যক্তির পকেটে কোন ট্রেনের টিকিটও ছিল না।

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে হাওড়া স্টেশনে মুম্বই মেলের মত যাত্রীবহুল ট্রেন এসে দাঁড়ানোর পরেও শৌচাগারের (toilet) দেহ কেউ দেখতে কেন পেলেন না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ট্রেন থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর যদি কোন খুন বা আত্মহত্যার ঘটনা হয়ে থাকে তবে আরপিএফ-এর (RPF) নজরদারি ছিল না কেন, তা নিয়েও প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ। আপাতত মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...