Tuesday, June 23, 2026

ছিঁড়ল ওভারহেডের তার, ব্যান্ডেল শাখায় ব্যস্ত সময়ে দাঁড়িয়ে একের পর এক ট্রেন

Date:

Share post:

ব্যস্ত দিনে বিপর্যস্ত হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল। সকাল সকাল ওভারহেডের তার ছিঁড়ে বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল। বর্ধমান পর্যন্ত বিভিন্ন স্টেশন আটকে পড়ল একের পর এক লোকাল ট্রেন।

বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মাঝে একটি বর্ধমান লোকাল হাওড়া যাওয়ার পথে ওভারের তার ছিঁড়ে যায়। সেই তার ট্রেনের প্যান্টোগ্রাফে জড়িয়ে যাওয়ায় কোনক্রমে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তবে আচমকা এই লোকালটির যেমন দাঁড়িয়ে পড়ে তেমনি ব্যান্ডেল থেকে বর্ধমানের মাঝে একের পর এক লোকাল ট্রেনগুলিও দাঁড়িয়ে পড়ে।

মেরামতির কাজের জন্য বিশেষ গাড়ি পৌঁছাতে প্রায় এক ঘন্টা সময় লাগে। এরই মধ্যে বহু যাত্রী ব্যান্ডেল থেকে পায়ে হেঁটে হুগলির দিকে রওনা দেন। আচমকা বাকি লোকালগুলি দাঁড়িয়ে পড়ায় সমস্যায় পড়েন সেই সব ট্রেনের অফিস যাত্রীরাও। রেলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হয়নি ট্রেন চলাচল কতটা বিপর্যস্ত।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...