Sunday, June 28, 2026

দিল্লির নতুন মেন্টর পিটারসন , নতুন দায়িত্ব পেয়ে কী বললেন তিনি?

Date:

Share post:

ফের দিল্লি ক্যাপিটালসে কেভিন পিটারসন । দলের প্রাক্তন অধিনায়ককে বড় দায়িত্ব দিয়েছে দিল্লি । দিল্লি ক্যাপিটালসে মেন্টরের দায়িত্ব পেলেন তিনি। এই প্রথম বার আইপিএলে অন্য ভূমিকায় দেখা যাবে পিটারসনকে । আসন্ন মরশুমের আগে পুরো কোচিং দল বদলে ফেলেছে দিল্লি। প্রধান কোচ করা হয়েছে হেমঙ্গ বাদানিকে। সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন ম্যাথু মট। বোলিং কোচ করা হয়েছে মুনাফ পটেলকে। দলের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন বেণুগোপাল রাও। আর এবার মেন্টর হলেন পিটারসন । নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পিটারসন ।

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন কেভিন পিটারসন । তিনটি দলে খেলেছেন তিনি। তার মধ্যে দিল্লি অন্যতম। ২০১৪ সালে দিল্লির অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু অধিনায়ক হিসাবে রেকর্ড ভাল নয় তাঁর। তবে সেসব এখন অতীত । আবার নতুন শুরু । দল নিয়ে আশাবাদী দিল্লির নতুন মেন্টর ।

২০২৫ আইপিএল-এর আগে দলে এবার প্রচুর রদবদল করা হয়। গত বারের অধিনায়ক ঋষভ পন্থকে ছেড়ে দিয়েছে তারা। তবে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব , ট্রিস্টান স্টাবস ও অভিষেক পোড়েলকে ধরে রেখেছে দল। লোকেশ রাহুল, হ্যারি ব্রুক, ফাফ ডুপ্লেসি, মিচেল স্টার্কের মতো তারকাদের কিনেছে তারা। তবে এখনও নতুন অধিনায়ক ঘোষণা করেনি দিল্লি। তবে মনে করা হচ্ছে রাহুলই হবেন দিল্লির নতুন অধিনায়ক।

আরও পড়ুন-পণ নিয়ে অশান্তি, মারধরের অভিযোগ এশিয়াডে ব্রোঞ্জজয়ী খেলোয়াড়ের বিরুদ্ধে

 

 

 

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...