Tuesday, March 17, 2026

ভারত নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশি সুবিধা পাচ্ছে, মত প্রাক্তন এই দুই ইংল্যান্ড ক্রিকেটারের

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া। ২ মার্চ গ্রুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে রোহিত শর্মার দল। সেই প্রস্তুতিতে যখন ব্যস্ত ভারত। সেই সময় ফের টিম ইন্ডিয়াকে খোঁচা প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটারদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাকি বেশি সুবিধা পাচ্ছে ভারত। এমনটাই অভিযোগ নাসির হুসেন, মাইকেল আথার্টনের। তাদের মতে আয়োজক দেশ পাকিস্তান হলেও, ঘরের মাঠের মতো সুবিধা পাচ্ছে ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলে জানিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। আর এতেই নাকি সুবিধা টিম ইন্ডিয়ার। এমনটাই মনে করছেন নাসির হুসেন, মাইকেল আথার্টন। এই নিয়ে প্রাক্তন ক্রিকেটার মাইকেল আথার্টন বলেন ,” আলাদা আলাদা ম্যাচে আলাদা আলাদা প্রথম একাদশ নিয়ে ভাবতে হচ্ছে না। ভারত তো এটাও জানে ওরা কোথায় সেমিফাইনাল খেলবে। কোথায় ফাইনাল খেলবে। এতা সত্যিই অন্যায় সুবিধা।“ একই সুরে সুর মিলিয়েছেন নাসির হুসেন। তিনি বলেন, “ ভারত যে শুধুমাত্র একটা ভেন্যুতে খেলার অ্যাডভান্টেজ পাচ্ছে, সেটা নিয়েও আলোচনা হওয়া দরকার। ভারত ঠিক কতটা সুবিধা পাচ্ছে, সেটা অবশ্য মেপে বলা যাবে না। কিন্তু বিরাট অ্যাডভান্টেজ পাচ্ছে সেটা নিয়ে সংশয় নেই। ওরা একটা মাঠেই খেলছে। যার অর্থ ওদের একটা মাঠের পরিস্থিতির উপরই মনোনিবেশ করতে হচ্ছে। ওদের এক মাঠ থেকে আলাদা মাঠে জার্নিটাও করতে হচ্ছে না।“

এর আগে এই অভিযোগ করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার প্যাট কামিন্স।

আরও পড়ুন- দিল্লির নতুন মেন্টর পিটারসন , নতুন দায়িত্ব পেয়ে কী বললেন তিনি?

 

 

 

 

 

spot_img

Related articles

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...