Friday, April 3, 2026

কালনায় কোল্ড স্টোরেজে সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, মৃত দুই শ্রমিক

Date:

Share post:

পূর্ব বর্ধমানের কালনায় (Kalna) কোল্ড স্টোরেজে (cold storage) বড়সড় দুর্ঘটনা। সকালে কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অ্যামোনিয়াম ভর্তি সিলিন্ডার (cylinder) বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা এলাকায় অ্যামোনিয়া (ammonia) গ্যাস ছড়িয়ে গিয়ে পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে।

কালনার (Kalna) ভবানন্দপুরে কোল্ড স্টোরেজের (cold storage) কাজ বৃহস্পতিবার সকালে শুরু হওয়ার পরই বিপত্তি হয়। শ্রমিকরা সিলিন্ডার (cylinder) কক্ষে কাজ করতে গেলে আচমকা সেখানে সিলিন্ডার ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় উপস্থিত দুই শ্রমিকের। বেশ কয়েকজন শ্রমিক আহত হন। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।

কোল্ড স্টোরেজের সিলিন্ডার ফেটে যাওয়ায় ভবানন্দপুরের একটা বড় এলাকায় সেই অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে যায়। প্রশাসন এই খবর পাওয়া মাত্র একাধিক দমকল সেদিকে রওনা দেয়। গ্যাসের প্রভাবে স্থানীয় বাসিন্দারা অনেকেই অসুস্থ বোধ করেন। তাঁদের চিকিৎসার ও ব্যবস্থা শুরু হয়। সেই সঙ্গে কীভাবে গ্যাস নিয়ন্ত্রণে আনা যায়, তা খতিয়ে দেখছে দমকল ও প্রশাসন।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...