Tuesday, April 7, 2026

তদন্তের গতিপ্রকৃতিতে অসন্তুষ্ট, দিল্লিতে CBI ডিরেক্টরের সঙ্গে দেখা অভয়ার বাবা-মার 

Date:

Share post:

কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই (CBI) তদন্তে অসন্তোষ প্রকাশ করে দিল্লি গেলেন মৃতার মা বাবা। সঙ্গে ছিলেন চিকিৎসক সংগঠনের কয়েকজন সদস্যও। কেন্দ্রীয় এজেন্সির দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভয়ার বাবা জানান, ‘সুপ্রিম কোর্ট বলেছিল, আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে, কিন্তু সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না।আমরা এই তদন্তে খুশি নই। সেটা বলার জন্যই এতদূর এসেছিলাম।’ সূত্রের খবর সন্ধ্যায় সুপ্রিম কোর্টের (Supreme Court) আইনজীবীর সঙ্গে দেখা করেন তাঁরা।

কেন্দ্রীয় এজেন্সির তরফে মৃতার পরিবারকে আশ্বাস দিয়ে বলা হয়েছে তদন্ত নির্দিষ্ট গতিতেই এগোচ্ছে। ধৈর্য রাখতে হবে। এরপরই অভয়ার বাবা জানান আর কয়েকদিন তাঁরা দেখবেন, যদি তখনও সদর্থক কোনও দিক উঠে না আসে সে ক্ষেত্রে দিল্লিতে ধর্না দেওয়ার ভাবনাচিন্তাও রয়েছে তাঁদের। এদিন চিকিৎসকের পরিবারের সঙ্গে দিল্লি গিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের দুই প্রতিনিধি, ডাক্তার রাজীব পাণ্ডে এবং তমনাশ চৌধুরী। চিকিৎসক চৌধুরী বলেন, “মেয়ের ন্যায়বিচারের দাবিতে তাঁরা ঘুরে বেড়াচ্ছেন । আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলের সঙ্গেই দেখা করানোর চেষ্টা করব । যদিও এখনও সময় পাওয়া যায়নি।” দিনভর কর্মসূচির মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কী কোনও পরিকল্পনা রয়েছে ? এর জবাবে অভয়ার বাবা বলেন, “সে রকম কোনও পরিকল্পনা নেই আমাদের । কারণ, সে রকম কোনও সাড়া এখনও পর্যন্ত আমরা পাইনি ।”

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...