Friday, June 26, 2026

আই প্যাক নিয়ে সমালোচনা বন্ধ করুন, কড়া বার্তা তৃণমূল নেত্রীর

Date:

Share post:

আই প্যাকের সমালোচনা বন্ধ করুন। নেতাজি ইনডোরে তৃণমূলের সাধারণ সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, আই-প্যাককে নিয়ে এই সব উল্টোপাল্টা কথা বন্ধ করতে হবে। বিজেপির যদি পঞ্চাশটা এজেন্সি থাকে আমাদের তো একটা থাকবে। তারা ফিল্ড সার্ভে করবে। তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে।

নেত্রীর সাফ কথা, পিকের আই-প্যাক এটা নয়। ওরা অন্য জায়গায় কাজ করে। ওরা আবার একটা রাজনৈতিক দল করেছে।এটা একটা নতুন টিম। এদের কো-অপারেশন করতে হবে। এদের নামে উল্টোপাল্টা কথা বন্ধ করুন। আমাদের সবাই মিলে একসাথে কাজ করতে হবে।

আইপ্যাক মূলত সমীক্ষার কাজ ও প্রচার কৌশল নির্ধারনের কাজটা করবে। এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ও তারই ইঙ্গিত দিয়েছেন ও আই-প্যাকের সমীক্ষার কথা বলেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বাংলায় বিজেপিরও দুটো এজেন্সি কাজ করছে। একটির নাম অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস এবং কোম্পানি ৩৬০ ডেটা। এরা ভোটার তালিকায় কারচুপির চেষ্টা ও ডেটা সংগ্রহের কাজ করছে, বলেন তৃণমূলনেত্রী। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশে বলেন, আমি শুধু কতগুলো উদাহরণ তুলে ধরলাম। বাদ বাকি কাজটা আপনাদের করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে। তা না হলে ইলেকশনে যাওয়ার কোনও মানে হয় না। ভয় পাবেন না।

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...