Monday, April 6, 2026

মৃতের অভিনয় করে বাঁচার চেষ্টা! ট্যাংরা কাণ্ডে ‘অভিশপ্ত’ দিনের বিবরণ নাবালকের

Date:

Share post:

বাবা-কাকার হাত থেকে বাঁচতে মরে যাওয়ার অভিনয় করেছেন ট্যাংরার দে-বাড়ির নাবালক(minor boy of dey family opens up)! বৃহস্পতিবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দুই সদস্যকে এমন কথাই জানিয়েছেন প্রসূন দে-র ছেলে। পাওনাদারদের হাত থেকে বাঁচতে পরিকল্পনামাফিক আত্মহত্যার সিদ্ধান্ত নেয় প্রসূন- প্রণয়ের পরিবার। সেইমতো পায়েসে ওষুধ মিশিয়ে জীবন শেষ করার চেষ্টা হলেও কীভাবে বেঁচে গেলেন নাবালক। শিশু সুরক্ষা কমিশনকে অভিশপ্ত দিনের ঘটনাক্রম খুলে বললেন তিনি।

ট্যাংরার (Tangra) নাবালক জানিয়েছেন তাঁর বাবা ও কাকা যখন আত্মহত্যার পরিকল্পনা করছিলেন সেই সময় তিনি সবটা শুনতে পেয়ে যান। যেহেতু সে নিয়মিত জিম করে এবং শারীরিক কোনও সমস্যা নেই সে কারণে প্রাথমিকভাবে ওষুধ মেশানো পায়েসে মৃত্যু হয়নি। তবে ভয়ে ঘুম ভাঙ্গার পর দীর্ঘক্ষণ মরার অভিনয় করে পড়ে থাকেন নাবালক।সেই সময় মৃত্যু নিশ্চিত করতে কাকা প্রসূন ওই নাবালকের মুখে বালিশ চেপে ধরেন। এরপর প্রসূন- প্রণয় ছাদে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। নাবালক জানিয়েছেন, তাঁর বাবা এবং কাকা ঘর থেকে বেরোনোর পরই তিনি অন্য ঘরে গিয়ে মা কাকিমা আর বোনের মৃতদেহ দেখতে পান। তাঁর আক্ষেপ, যদি বড়রা আর্থিক সমস্যার কথা বিস্তারিত জানাতেন তাহলে তিনি হয়তো উপার্জনের অন্য কোন পথ খুঁজে বের করতে পারতেন। এভাবে সকলকে মর্মান্তিক পরিণতির সম্মুখীন হতে হতো না। আপাতত দে পরিবারের নাবালকের শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রসূন দে-র শ্বশুর-শাশুড়ির সাথে কথা বলে কিশোরকে সেখানে রাখা যায় কিনা তার চিন্তা ভাবনা করছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...