Tuesday, June 16, 2026

হেরিটেজ সম্পত্তি রক্ষার প্রশ্নে আগামী সপ্তাহের মধ্যে রাজ্যের জবাব তলব হাইকোর্টের 

Date:

Share post:

নবাব সিরাজদৌল্লার সম্পত্তি (Nawab’s property) থেকে রাইটার্স বিল্ডিং-এর মতো হেরিটেজ প্রপার্টি রক্ষা করতে কী পদক্ষেপ করছে পশ্চিমবঙ্গ সরকার, (Govt of WB) তার জবাব তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মামলায় প্রধান বিচারপতি পর্যবেক্ষণ, ইতিহাস রক্ষা করার পরিবর্তে তা ভেঙে হাইরাইজ বিল্ডিং তৈরি হচ্ছে বলে অভিযোগ আসছে। যেকোনও কিছু ভেঙ্গে ফেলা সহজ, তবে ইতিহাস রক্ষায় সকলকে দায়িত্ব নিতে হবে বলে মত বিচারপতির।

ভাগীরথীর গর্ভে তলিয়ে যাচ্ছে নবাব সিরাজদৌল্লার সম্পত্তি। সবটা ঘটছে দিনের আলোয়, অথচ কেউ কোন পদক্ষেপ করছে না কেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। মামলায় সরকারি আইনজীবী জানান, ইস্ট ইণ্ডিয়া কোম্পানি ১৭৫৮ সালে বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার সম্পত্তি নষ্ট করে ফেলেছিল। বাকি ৯ বিঘা জমি রয়েছে। এ ব্যাপারে রাজ্যের তরফে বিচারপতির কাছে সময়ও চাওয়া হয়। এ প্রসঙ্গে রাইটার্স বিল্ডিং নিয়েও রাজ্যের পদক্ষেপ জানতে চেয়েছে আদালত। আগামী সপ্তাহে রিপোর্ট জমা দিতে হবে।

 

Related articles

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...