Monday, April 6, 2026

ডিভোর্স মামলায় স্বস্তি মিলল না রত্নার, আলিপুর আদালতকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

ডিভোর্স মামলায় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) স্বস্তি মিলল না তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee)। শুক্রবার শুনানিতে রত্না-শোভন বিবাহবিচ্ছেদ মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশ দিল উচ্চ আদালত। আলিপুর আদালতকে মামলা অযথা পিছিয়ে দেওয়ার আবেদন গ্রহণ না করার নির্দেশও দিয়েছেন বিচারপতি।

বেশ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী ছাড়াই নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। আলিপুর আদালতে চলা ডিভোর্স মামলায় এই অভিযোগ তুলে হাই কোর্টে (Calcutta High Court) গিয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়। অন্য দিকে শোভনের অভিযোগ ছিল, আট বছর ধরে অযথা মামলা টানা হচ্ছে। এদিন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য জানান, আলিপুর আদালতের বিচারক যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক। তাতে হস্তক্ষেপের প্রয়োজন নেই। একই সঙ্গে বিচারপতি বলেন, রত্না যে সাক্ষীদের বয়ান গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন, তা গুরুত্ব দিয়ে দেখছে না হাই কোর্ট। দ্রুত মামলার নিষ্পত্তি করতে স্পষ্ট নির্দেশ দিয়েছে বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য। তাঁর নির্দেশ, নিম্ন আদালতকে অতি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও খবরশোভনের আইনজীবী কল্যাণকে হুমকি! আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন রত্না

সাক্ষী পর্বের পরে আলিপুর আদালতে ট্রায়াল শুরু হওয়ার কথা। কিন্তু অনেক সাক্ষী এখনও দিতে চান রত্না- সে সুযোগ দেয়নি নিম্ন আদালত। এই অভিযোগে বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করে রত্না। সেই আবেদন খারিজ হয়ে গেল।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...