Wednesday, June 3, 2026

সেবি-তে মাধবীর কুকীর্তি ঢাকতে নতুন চেয়ারম্যান, দায়িত্ব নেবেন তুহিন পাণ্ডে

Date:

Share post:

সেবিতে নিয়ন্ত্রণ রাখতে মরিয়া বিজেপি। আদানি ইস্যুতে বেকায়দায় পড়েও মাথা নত করতে নারাজ মোদি প্রশাসন। বারবার প্রমাণ করার চেষ্টা চলেছে আমেরিকার তোলা অভিযোগের সত্যতা নেই। তা যে আদানি ও সেবির (SEBI) চেয়ারম্যান মাধবী পুরি বুচকে (Madhabi Puri Buch) বাঁচাতে, তাতে কোনও সন্দেহ ছিল না। এবার বুচের চেয়ারম্যান (chairman) হিসাবে মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফের নিজেদের আস্থাভাজন আধিকারিকের হাতে ফের তুলে দেওয়া হচ্ছে সেবি-র দায়িত্ব।

তিন বছরের মেয়াদ শেষ হতেই সেবি’র বর্তমান চেয়ারম্যান মাধবী পুরী বুচকে পুণর্বহালের সিদ্ধান্ত নিল না কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ সচিব (finance secretary) এবং রাজস্ব বিভাগের সচিব তুহিনকান্ত পাণ্ডেকে (Tuhin Pandey) ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া-র (SEBI) নয়া চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল। বারবার বুচকে বিচার বিভাগের প্রশ্নের মুখে ওঠার কারণেই তার মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের। সেই সঙ্গে সেবি-র মাধ্যমে যে দুর্নীতি কেন্দ্রের বিজেপি সরকার করে চলেছে তাকে ঢাকতেই রাতারাতি নিয়ে আসা হচ্ছে তুহিন পাণ্ডেকে।

বুচের (Madhabi Puri Buch) মেয়াদ শেষ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। আদানি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত বিদেশি তহবিলে বুচ বিনিয়োগ করেছেন বলে অভিযোগ করেছিল ‘হিন্ডেনবার্গ রিসার্চ’। শুধু তাই নয় সেবি-র (SEBI) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। তবে যেটা দেখার বিষয় তা হল, বুচের পূর্বসূরী অজয় ত্যাগী এবং ইউ কে সিনহা, দু’জনেই ৪ এবং ৬ বছর বর্ধিত মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। তুহিনকান্ত পাণ্ডেকে (Tuhin Pandey) চলতি বছরের জানুয়ারিতেই অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের সচিব পদে নিয়োগ করা হয়েছিল।

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...