Wednesday, June 24, 2026

বল হাতে বুমরাহ, কবে মাঠে নামবেন ভারতীয় পেসার, নিজেই জানালেন সেকথা

Date:

Share post:

ফের বল হাতে যশপ্রীত বুমরাহ। এই মুহুর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন ভারতের তারকা বোলার। সেখানেই রিহ্যাব করছেন বুমরাহ। আর এবার বল হাতে অনুশীলনে নেমে পড়লেন ভারতীয় পেসার। যেই ছবি নিজেই দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোট পান বুমরাহ। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিটে নেই টিম ইন্ডিয়ার তারকা পেসার।

বুমরাহ যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, নেটে উইকেট পুঁতে বল করছেন বুমরাহ। সেখানে রয়েছেন এক সাপোর্ট স্টাফ। তিনি বুমরাহের বোলিংয়ের দিকে নজর রেখেছেন। বল করার মাঝে মাঝে ওই সাপোর্ট স্টাফের সঙ্গে কথা বলছেন বুমরাহ। সেই ভিডিওর ক্যাপশনে বুমরাহ লিখেছেন, “প্রতিদিন উন্নতি করছি।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টের প্রথম ইনিংসে বল করার সময় পিঠের পেশিতে টান লাগে বুমরাহের। দ্বিতীয় ইনিংসে আর বল করেননি তিনি। চোট পাওয়ার পর শোনা গিয়েছিল অস্ত্রোপচার করাতে হতে পারে বুমরাহকে। তবে শেষ পর্যন্ত আর অস্ত্রোপচার করাতে হয়নি ভারতীয় পেসারের। এই মুহুর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসকদের নজরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...