Saturday, April 4, 2026

ভিক্ষা করেই কোটিপটি শ্বশুরবাড়ি! আসল সত্যি জানতে পেরে ‘অবাক’ পাকিস্তানের ডাক্তার নববধু

Date:

Share post:

সদ্য এমবিবিএস পাশ করেছিল মেয়ে। এরপরই মেয়ের বিয়ে দেবে বলে ঠিক করেন বাবা। যথারীতি খোঁজখবর নিয়েই বিত্তশালী এক পরিবারে মেয়ের বিয়ে দেন বাবা। বিয়ের পর অবশ্য কোনপ্রকার অসুবিধে হয়নি নববধূর। আরাম-আয়েশে দিন কাটছিল তাঁর। শ্বশুরবাড়িতে সুইমিং পুল থেকে শুরু করে জিম-সহ নামীদামি গাড়ি! সবটাই উপভোগ করছিলেন ওই নববিবাহিতা তরুণী। এমনি শ্বশুরবাড়িতে তাকে কোনও কাজও করতে হত না।

বেশ ভালোই কাটছিল সবকিছু। কিন্তু শ্বশুরবাড়িতে ছ’মাস কাটানোর পর আসলে তিনি লক্ষ্য করেছিলেন যে, তাঁর পরিবারের সদস্যরা ল্যান্ড ক্রুজার এবং ফরচুনারের মতো বিলাসবহুল গাড়িতে চেপে কোথাও একটা যেতেন। এটা দেখে সন্দেহ হয় মেয়েটির। ফলে তিনি একদিন শ্বশুরবাড়ির লোকেদের পিছু নেন। দেখতে পান, বাড়ি থেকে বিলাসবহুল গাড়িতে চেপে বেরিয়ে আলাদা আলাদা জায়গায় দলে ভাগ হয়ে যেতেন তাঁরা। এরপর ভিক্ষার বাটি নিয়ে ভিক্ষা শুরু করতেন। আর সবথেকে চমকপ্রদ বিষয় হল, এর জন্য নিজেদের বেসমেন্টে রীতিমতো একজন মেক-আপ আর্টিস্টকেও ভাড়া করে রেখেছিলেন তাঁরা। আসলে ভিক্ষুকের বেশধারণের জন্যই মেক-আপ আর্টিস্ট রেখেছিলেন তাঁরা।

ওই তরুণীর একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তরুণীর আরও দাবি, ভিক্ষা করেই না কি কোটিপতি হয়েছে তাঁর শ্বশুরবাড়ি। ভিডিওটির শেষে নেটিজেনদের প্রতি তরুণী সতর্কবার্তা, ভাল করে খোঁজ খবর নেওয়ার পরেই মেয়ের বিয়ে দেবেন।

আরও পড়ুন- অসাধ্য সাধন ন্যাশনাল মেডিক্যাল কলেজের! অস্থায়ী পেসমেকার নিয়ে সন্তানের মা হলেন বালুরঘাটের মৌমিতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...