Friday, June 26, 2026

মেয়েকে বিষ, আত্মঘাতী মা! মধ্যমগ্রামে মা-মেয়ের মৃত্যুর কারণ খুঁজছে পরিবার

Date:

Share post:

সংসারে অশান্তি নেই। সন্তানকে নিয়ে সুখী পরিবার। প্রতিবেশীদের সঙ্গেও সুসম্পর্ক। সেই গৃহবধূ ও তাঁর পাঁচ বছরের সন্তানের দেহ উদ্ধারের (body recovery) ঘটনায় চাঞ্চল্য উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে (Madhyamgram)। শুক্রবার বিকালে দুজনের রক্তাক্ত দেহ উদ্ধারের পরে মৃত্যু নিয়ে ধন্দে পরিবারও। ঘটনায় তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। আত্মহত্যা না খুন খতিয়ে দেখা হচ্ছে।

মধ্যমগ্রামের (Madhyamgram) দোহাড়িয়া শৈলেশ নগরের বাসিন্দা মধুমিতা রায় স্বামী ও পাঁচ বছরের সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। সাত বছরের দাম্পত্য জীবনে অশান্তি ছিল না বলেই দাবি প্রতিবেশী ও পরিবারের লোকেদের। স্থানীয় পিচ-বোর্ড কারখানার কর্মী সুমন রায় শুক্রবার অন্যদিনের মতোই কাজে বেরিয়ে যান। দুপুর ৩টে নাগাদ ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে কথাও হয়। সন্ধ্যার দিকে স্ত্রীকে ফোনে না পেয়ে প্রতিবেশী একটি দোকানে ফোন করেন সুমন।

এরপরই ওই বাড়ির অন্য ভাড়াটিয়া ও মালিক দরজা ভেঙে মধুমিতা ও তাঁর কন্যা প্রশংসার রক্তাক্ত দেহ দেখতে পায় মেঝেতে। ঘরে বিষ (poison) পাওয়া যায়। সেই সঙ্গে মধুমিতার গায়ে কেরোসিন (kerosene) ঢালা ছিল বলেও জানা যায়। তবে কীভাবে মৃত্যু তা ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছে না পুলিশ।

পরিবারের দাবি, শুক্রবারই সুমনকে একটি মেসেজ করেছিলেন মধুমিতা। যেখানে মধুমিতার বয়ানে দাবি করা হয়েছে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। যদিও কাজের চাপে মেসেজ দেখেননি বলে দাবি সুমনের। পুলিশ মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের (post mortem) জন্য পাঠিয়ে সুমনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...