Thursday, April 2, 2026

সুখবর! সুন্দরবনে সেঞ্চুরি হাঁকালো রয়্যাল বেঙ্গল টাইগার

Date:

Share post:

সুন্দরবনে (Sundarbans)বাড়ছে দক্ষিণরায়ের সংখ্যা, খুশি রাজ্য বন দফতর (Forest Department of WB)। এই মুহূর্তে সেঞ্চুরি হাঁকিয়ে ১০১ ডোরাকাটার অবস্থান দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে। ২০১০ সালে বাংলায় বাঘ ছিল ৭৪ টি। পশ্চিমবঙ্গে গত ১৫ বছরে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে ২৮ টি। ২০২৫ সালে ব্যাঘ্র শুমারির রিপোর্টে এই খবর প্রকাশ্যে এসেছে। এতে দেখা যাচ্ছে, সুন্দরবনে বাঘের সংখ্যা পেরলো ১০০! ২০২৫-এ রাজ্যে মোট বাঘের সংখ্যা দাঁড়ালো ১০২।

রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda) জানিয়েছেন, “জঙ্গল বেড়েছে। ফলে বাংলায় বাঘের সংখ্যা ক্রমশ বাড়ছে। ২০২৫ সালের ব্যাঘ্র গণনা অনুযায়ী বাংলায় বাঘের সংখ্যা ১০২।” শনিবার বান্দোয়ানের কুইলাপালে জিনাত বন্দি সাফল্যে দ্বিতীয় ধাপে ৫২ জনকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শংসাপত্র প্রদান করেন বনমন্ত্রী। প্রথম ধাপে ৩ জনকে অরণ্যভবনে দেওয়া হয়েছিল।

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...