Friday, April 3, 2026

কেন পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি? নিজেই জানালেন সেকথা

Date:

Share post:

এই মুহুর্তে ইন্টার মায়ামিতে দাপট দেখাচ্ছেন তিনি। ইন্টার মায়ামির হয়ে গড়ছেন একাধিক রেকর্ড। তবে এরই মধ্যে ফের উঠে এল তাঁর পুরোনো ক্লাব পিএসজির কথা। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন , তিনি হলেন আর্জেন্তিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। এই মুহুর্তে ইন্টার মায়ামিতে খেলছেন লিও। তবে এরই মধ্যে উঠে এসেছে তাঁর পুরোনো ক্লাবের কথা। কেন পিএসজি ছেড়েছিলেন মেসি? নিজেই মুখ খুললেন সেই নিয়ে।

এই নিয়ে এক সাক্ষাৎকারে মেসি বলেন, “ প্যারিসে শেষ সময়ে যা চলছিল তা থেকে বেরিয়ে আসার সুযোগ এসেছিল ইন্টার মায়ামিতে সই করে। আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল কারণ আমায় বার্সেলোনা ছেড়ে আসতে হয়েছিল এবং প্যারিসে দুই বছর কাটাতে হয়েছিল যা আমার একেবারে পছন্দ হয়নি। অনুশীলন থেকে শুরু করে ম্যাচ – সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল।“ মেসির কথায় শেষ বছর পিএসজিতে খারাপ সময়ের কারণে তিনি ক্লাব ছেড়েছিলেন। যদিও দুই বছর পিএসজির হয়ে খেলে মেসি দু’বার লিগ ওয়ান খেতাব ও ফরাসি সুপার কাপ জিতেছিলেন। এবং ৭৫ ম্যাচে ৩২টি গোল ও ৩৫টি অ্যাসিস্টি করেছিলেন।

আরও পড়ুন- অনুশীলনে নেমেই ব্যাট হাতে তান্ডব মাহির, রইল সেই মুহুর্ত

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...