Tuesday, April 7, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের ‘গুন্ডামি’তে পাঁচ FIR, অগ্নিসংযোগের ঘটনায় আটক ১

Date:

Share post:

শিক্ষাঙ্গনে আক্রান্ত শিক্ষামন্ত্রী, শারীরিক হেনস্থার শিকার অধ্যাপকরা। শনিবার দুপুরের পর থেকে খবরে শিরোনামে থেকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ওয়েবকুপার মিটিং-এ গিয়ে যেভাবে বাম লুম্পেনদের হাতে আক্রান্ত হতে হয়েছে ব্রাত্য বসুকে (Bratya Basu) তার নিন্দার সরব সব মহল। রাতের পর সকালে থমথমে ক্যাম্পাস। এখনও ধোঁয়া বেরোচ্ছে শিক্ষাবন্ধু অফিসের সামনে থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (JU) অধ্যাপকদের হেনস্থা, শিক্ষামন্ত্রীর উপর হামলা, কলেজে অশান্তির পরিবেশ তৈরি করা-সহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে মোট পাঁচটি এফআইআর (FIR) করা হয়। সূত্রের খবর এই ঘটনায় রবিবার কাকভোরে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীকে আটক করেছে পুলিশ।

শনিবার ব্রাত্য বসু থাকাকালীই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বন্ধু ভবনে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।এরপর রাতে অগ্নিসংযোগ করা হয়। এদিন সকালে থমথমে পরিবেশ ক্যাম্পাস। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছেঁড়া ব্যানার হোডিং। পুড়ে ছাই অশিক্ষক কর্মচারীদের অফিস। ইতিমধ্যেই যাদবপুরের প্রাক্তনী সাহিল আলিকে আটক করা হয়েছে। ধৃত DYSA এর কর্মী বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ওয়েবকুপারের অভিযোগের ভিত্তিতে অধ‍্যাপকদের মারধরের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। প্রথম বর্ষের যে পড়ুয়া হাসপাতালে ভর্তি আছেন তিনি বিপদ মুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহত ছাত্র ইন্দ্রানুজের সিটি স্ক্যানের রিপোর্টে হেমারেজের কোনও উল্লেখ নেই। আজ তাঁর চোখের পরীক্ষা হবে।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...