Friday, June 12, 2026

হরিয়ানায় পরিত্যক্ত সুটকেস থেকে উদ্ধার কংগ্রেস নেত্রীর দেহ! 

Date:

Share post:

হরিয়ানায় হাড়হিম করা কাণ্ড। হাইওয়ের ধারে নীলরঙা ব্যাগে কংগ্রেস নেত্রীর দলা পাকানো দেহ উদ্ধার! মৃতার নাম হিমানি নারওয়াল (Himani Narwal)। তাঁর উপর শারীরিক নির্যাতন করে তাঁকে মেরে সুটকেসে দেহ ভরে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে। রোহতক (Rohtak) শহরে বাসস্ট্যান্ডের পাসে নীল স্যুটকেস (Suitcase) থেকে তরুণীর দেহ যখন উদ্ধার হয় তখনও তাঁর গলায় স্কার্ফ জড়ানো। কংগ্রেস (Congress) বিধায়ক ভরত ভূষণ বাত্রার দাবি, মৃতা তাঁদের দলের সঙ্গে যুক্ত। পুলিশের প্রাথমিক অনুমান তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং তারপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি স্যুটকেসে ভরে বাসস্ট্যান্ডে ফেলে দেওয়া হয়েছে (Congress Worker Body Found)। এই ঘটনায় বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা ও সুরক্ষা ফের প্রশ্নের মুখে।

তদন্তে নেমে সাম্পলা থানার পুলিশের (Sampla Police) জানিয়েছে মৃতার বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট তবে ধর্ষণ হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। হিমানি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো অংশ নিয়েছিলেন। নৃশংস এই খুনের ঘটনায় সরগরম হরিয়ানার রাজনীতি। কে বা কারা খুন করল কিংবা রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায় এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন হরিয়ানা কংগ্রেসের সভাপতি ভূপেন্দ্র সিংহ হুডা।

 

Related articles

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...