Monday, April 13, 2026

যাদবপুর কাণ্ডে এসএফআই সদস্য ছেলের নাম জড়িয়েছে, সম্পর্ক নেই জানালেন বাবা

Date:

Share post:

শনিবার উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। একদিকে মন্ত্রী ব্রাত্য বসুর সামনে বিক্ষোভ, গাড়িতে ভাঙচুর। আর অন্যদিকে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে পড়ে গিয়ে আহত ছাত্র। দুজনেই বাম ছাত্র সংগঠনের সদস্য। একজন বেশি আহত। নাম ইন্দ্রানুজ রায়। তিনি আরএসএফের সদস্য বলে জানা গিয়েছে। আর অন্যজন অভিনব বসু। তিনি এসএফআইয়ের(sfi) সদস্য বলে। জানা গিয়েছে, এই অভিনব সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতির ছেলে। বাবা শুধু তৃণমূল করেনই না, নেতৃত্ব দেন দলকে। ওই ব্যক্তি জানিয়েছেন, আমার ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে। এখন হস্টেলেই পড়াশোনা করছে। ছেলে আহত হয়েছেন বা আঘাত পেয়েছেন বলে তিনি মানতে চাননি।

এদিকে অভিনব জানান, বাবা তৃণমূল(trinamool) করেন। বাবা আমাকে নিয়ে কী বলেছেন জানি না। তবে আমি এসএফআই করি। বামপন্থী রাজনীতি দর্শনে বিশ্বাস করি। সক্রিয়ভাবে রাজনীতিটা করি। তিনি জানিয়েছেন ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় তিনি আহত হননি। তার পায়ে ধাক্কা দিয়েছে ওমপ্রকাশ মিশ্রের গাড়ি।এদিকে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই।

এদিকে ফের যাদবপুরের(jadavpur) অন্দরে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন। একের পর এক ঘটনা।অমৃত বসু জানান, আমি গতকালই ফেসবুকে ঘটনার নিন্দা করেছি। যা হয়েছে তা মেনে নেওয়া যায় না। তবে হ্যাঁ, অভিনব আমার ছেলে। শুনেছি এসএফআই করে। কিন্তু ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে সে বাড়িছাড়া। নিজের স্কলারশিপের টাকায় নিজে পড়াশোনা করে। যাদবপুরেই থাকে। যাদবপুরে ভর্তি হলেই পড়ুয়াদের মগজধোলাই করা হয় বলেও তোপ দাগেন তিনি। এদিকে বাবার পরিচয় ব্যবহারে রাজি নন অভিনবও। তার সাফ কথা, দু’জনের রাজনৈতিক বিশ্বাস আলাদা। দু’জনই প্রাপ্ত বয়স্ক। বাবা তৃণমূল করতেই পারেন, কিন্তু আমি এসএফআইয়ের সদস্য।

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...