Friday, April 3, 2026

কঙ্গোয় অজানা রোগের আতঙ্ক, মৃতের সংখ্যা বেড়ে ৫৩

Date:

Share post:

রহস্যময় এক নতুন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশ কঙ্গোতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাদুড় খেয়ে মৃত তিন শিশুর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এই অজানা রোগ। জানা গিয়েছে, গত পাঁচ সপ্তাহে উত্তর-পশ্চিম কঙ্গোতে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২১ জানুয়ারি থেকে শুরু হয় এই রোগের সংক্রমণ। সেসময় মোট ৪১৯ টি কেস রেকর্ড করা হয়েছিল এবং এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫৩।

অধিকাংশ ক্ষেত্রে অজানা এই রোগের লক্ষণ হচ্ছে- জ্বর, বমি এবং ইন্টারনাল ব্লিডিং(রক্তপাত)(internal bleeding)। রোগের লক্ষণ দেখা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হচ্ছে অধিকাংশ রোগীদের। দেশটির আঞ্চলিক পর্যবেক্ষণ কেন্দ্র বিকোরো হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সার্জ এনগালেবাটো বলেছেন, এটিই সত্যিই উদ্বেগজনক। অচিরেই এই রোগ শনাক্ত করতে হবে। নাহলে মহামারি ছড়িয়ে পড়তে পারে।

‘হু’-এর আফ্রিকা(africa) দফতর জানিয়েছে, প্রথম ঘটনা ধরা পড়ে বলোকো শহরে তিন শিশু বাদুড়ের মাংস খাওয়ার পরে। তাদের মধ্যে রক্তক্ষরণজনিত জ্বরের লক্ষণ দেখা দেয়। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। বন্যপ্রাণী থেকে মানুষের মধ্যে জীবাণু সংক্রমণ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা। ‘হু’ জানিয়েছে, ২০২২ সাল থেকে আফ্রিকায় এই ধরনের রোগ দ্রুত বাড়ছে।গত ১৩ ফেব্রুয়ারি বুমায় একসঙ্গে ৪০০ জনের বেশি ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে।ইকুয়েটুর প্রদেশের দু’টি শহরের অধিবাসীরাই মূলত আক্রান্ত হচ্ছেন এই রহস্যময় অসুখে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...