Monday, April 6, 2026

ফের ডার্বিতে দাপট মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে হারাল ৩-১ গোলে

Date:

Share post:

ফের ডার্বিতে দাপট মোহনবাগানের। এদিন এআইএফএফ অনুর্ধ্ব-১৫ জুনিয়র লিগে ইস্টবেঙ্গলকে হারাল ৩-১ গোলে। চলতি মরশুমে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে ইস্ট-মোহন। তার মধ্যে দাপট দেখিয়েছে সবুজ-মেরুন। বাগানের হয়ে জোড়া গোল রোহিত বর্মনের। একটি গোল আকাশ শেখের। লাল-হলুদের হয়ে একটি গোল শিশির সরকারের।

ম্যাচে এদিন প্রথম থেকে চলে আক্রমণ প্রতি-আক্রমণের লড়াই। তব ধীরে ধীরে ম্যাচে ফেরে সবুজ-মেরুন। যার ফলে, বিরতির ঠিক আগে বাগানকে এগিয়ে দেন রোহিত বর্মন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সবুজ-মেরুন। ম্যাচের ৫৬ মিনিটের মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোল করেন রোহিত । এরপর আক্রমণ চালায় লাল-হলুদ। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে এক গোল শোধ করেন শিশির সরকার। তবে ম্যাচের ৮৮ মিনিটের মাথায় ফের এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে ৩-১ করেন আকাশ শেখ। এই জয়ের ফলে এই টুর্নামেবন্টে গ্রুপ এ-তে অপরাজিত মোহনবাগান। ২৭ পয়েন্ট নিয়ে সকলের উপরে রয়েছে তারা।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল, ন২৬৪ রান অজিদের, জয়ের জন্য টিম ইন্ডিয়ার প্রয়োজন ২৬৫

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...