Saturday, April 4, 2026

মদ্যপ চালকের অসভ্যতা, আইন নিজের হাতে তুলে পেটালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কন্যা!

Date:

Share post:

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহান্তর মেয়ে এমএলএ হোস্টেলের (MLA Hostel) ভিতরে এক গাড়ি চালককে মারধর করলেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হতেই হৈচৈ পড়ে যায়। সাফাই হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী কন্যা প্রজয়িতা কাশ্যপ দাবি করেন মদ্যপ অবস্থায় বারবার বিরক্ত করার কারণে তিনি ওই গাড়িচালককে (driver) এই শাস্তি দেন। যদিও পুলিশের দ্বারস্থ না হয় আইন নিজের হাতে কেন তুলে নিলেন, এ নিয়ে কোন ব্যাখ্যা তিনি দিতে পারেননি।

অসমের (Assam) দিশপুরে নিরাপত্তা ঘেরা এমএলএ হোস্টেলের (MLA hostel) ভিতরের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় প্রজয়িতা কাশ্যপ এক ব্যক্তিকে পরপর চড় মারছেন। সেই ব্যক্তি হাঁটু মুড়ে তাঁর সামনে কান ধরে বসে রয়েছেন। মারধরের ভিডিও ভাইরাল হতেই সরব হয় নেটিজেনরা। এরপরই কাশ্যপ নিজের হয়ে সাফাই দিতে উঠে পড়ে লাগেন।

প্রজয়িতা কাশ্যপের দাবি, ওই ব্যক্তি তাঁদের দীর্ঘদিনের গাড়ি চালক (driver)। বারবার সে মদ্যপ অবস্থায় গাড়ি চালায় এবং বাড়ির লোকেদের প্রতি বিরূপ মন্তব্য করে। ফের একবার মদ্যপ অবস্থায় বাড়ির দরজায় ধাক্কা মারলে তিনি তাকে বুঝিয়ে দেওয়ার জন্য চরম পথ বেছে নেন।

অসমের (Assam) দুবারের মুখ্যমন্ত্রী প্রফুল্ল মোহন্তর (Prafulla Kumar Mohanta) মেয়ের একজন নাগরিকের প্রতি এই ধরনের ব্যবহার, যেমন একদিকে তাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, তেমনই বিধানসভার সদস্য না হয়েও কিভাবে এমএলএ হোস্টেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা ও তার পরিবার বসবাস করছে তা নিয়েও উঠেছে প্রশ্ন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...