Tuesday, June 9, 2026

শিক্ষামন্ত্রী সহানুভূতিশীল: যাদবপুরের ঘটনা এড়ানো যেত দাবি ইন্দ্রানুজের মায়ের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ঘটনা নিঃসন্দেহে দুর্ঘটনা। কোনোভাবেই তা ইচ্ছাকৃত নয়। মঙ্গলবার জানালেন ইন্দ্রানুজের মা বর্ণালী বসু রায়। তাঁর সাফ কথা,”এই ঘটনা ইচ্ছা করলে এড়ানো যেত। যাঁরা শিক্ষামন্ত্রীকে (Education Minister) সে দিন চেপে ধরে গাড়িতে তুলে দিলেন, তাঁরা চাইলে, গাড়ির সামনে চলে আসা পড়ুয়াদের সরিয়ে নিয়ে যেতে পারতেন।”

শনিবারের যাদবপুরের ঘটনা নিয়ে তাঁর বক্তব্য “শিক্ষামন্ত্রী সে দিন ভালোভাবেই ইন্দ্রানুজের (Indranuj Roy) সঙ্গে কথা বলেছিলেন। সেই কথা ও নিজেই জানিয়েছে। কয়েকজন মিলে শিক্ষামন্ত্রীকে (Education Minister) জোর করে গাড়িতে তুলে দিল। তারাই যদি ছাত্রদের গাড়ির সামনে থেকে সরিয়ে দিত, তা হলে এই ঘটনা ঘটত না। কেউই চাইবে না কাউকে চেপে দিয়ে বেরিয়ে যেতে। ওই বিশৃঙ্খলার মধ্যে ইন্দ্রানুজ উঠে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি।”

বর্ণালী বসু রায় সুরেন্দ্রনাথ কলেজে (Surendranath College) ফিজিওলজি পড়ান।,”আমি শিক্ষা জগতের মানুষ। আমি রাজনৈতিক তরজায় যেতে রাজি নই। শিক্ষামন্ত্রী গতকাল ইন্দ্রানুজের (Indranuj Roy) বাবাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে খুবই সহানুভূতির সঙ্গে কথা বলেছেন।’

Related articles

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...