Thursday, June 11, 2026

পরিবারকে অন্ধকারে রেখেই মৃত্যুদণ্ড কার্যকর! দেহ দেখতে আর্জি শাহজাদির পরিবারের

Date:

Share post:

১৬দিন আগেই মেয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এতদিনে জানতে পারলেন উত্তরপ্রদেশের বাসিন্দা সাবির খান। অথচ ১৯ ফেব্রুয়ারি জানা গিয়েছিল উত্তরপ্রদেশের (Utter Pradesh) শাহজাদি খানের ফাঁসির সাজা পিছিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। তা দেখে মেয়ের মুক্তির জন্য তোড়জোড় করেন বাবা। কিন্তু সোমবার দিল্লি হাই কোর্টে (Delhi High Court) বিদেশ মন্ত্রক জানায়, সংযুক্ত আরব আমিরশাহির আইন মেনে গত ১৫ ফেব্রুয়ারি শাহজাদির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এবার মেয়ের দেহ পেতে আবেদন বাবা মায়ের।

উত্তরপ্রদেশের মুলগি গ্রামে শাহজাদির জীবন ছোট থেকে যন্ত্রণায় ঘেরা। রান্নাঘরে কাজ করতে মুখ ও শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে যায় ছোটবেলায়। সেনিয়েই চলছিলেন। ২০২০-র কোভিডের সময় সোশাল মিডিয়ায় আগ্রার যুবক সঙ্গে শাহজাদির আলাপ হয়। সম্পর্ক গড়ায় প্রণয়ে। উজের নামে ওই যুবক তাঁকে বিয়ে করে চিকিৎসা করানোর মিথ্যে প্রতিশ্রুতি দেন। সুখের সংসারের আশায় বাড়ি ছাড়েন শাহজাদি। কিন্তু তারপরেই ছন্দপতন। অভিযোগ, ২০২১ সালে আগ্রায় (Agra) নিয়ে গিয়ে শাহজাদিকে নিজের আত্মীয় ফৈজ ও নাদিয়ার কাছে বিক্রি করে দেন উজের। এরপর ওই দম্পতিই তাঁকে নিয়ে আবু ধাবি যান। সেখানেই তাঁদের বাড়িতে পরিচারিকার কাজ করতেন শাহজাদি।

সেখানে আরও বড় বিপদ অপেক্ষা করছিল বছর ৩৩-এর শাহজাদির জন্য। হঠাৎই মৃত্যু হয় ফৈজ ও নাদিয়ার চার মাসের শিশুর। তার দায় গিয়ে পড়ে শাহজাদির উপর। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হলে শাহজাদিকে গ্রেফতার করে আবু ধাবির পুলিশ। আদালতে শাহজাদি দাবি করেন, চিকিৎসার গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। যদিও আদালত তা মানেনি। ফাঁসির সাজা দেয়। সেই থেকে ওয়াথবা জেলে বন্দি শাহজাদি।

ফাঁসির নির্দেশ কার্যকর হওয়ার আগে জেল কর্তৃপক্ষ শাহজাদির শেষ ইচ্ছা জানতে চায়। তখনই পরিবারের সঙ্গে কথা বলতে চান তিনি। ১৫ তারিখ বাড়িতে ফোন করে শাহজাদি কান্নায় ভেঙে পড়েন। জানতে পারেন ২৪ ঘণ্টার মধ্যেই মেয়েকে ফাঁসি দেওয়া হবে। মেয়েকে বাঁচাতে সরকারের দ্বারস্থ হয় পরিবার। শাহজাদির বাবা শাবির খান কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রপতির কাছে আবেদন জানান।

এদিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি জানায় সে দেশের সরকার। আবুধাবিতে ফাঁসির সাজাপ্রাপ্ত ভারতীয় মহিলার রিভিউ পিটিশন ঘটিয়ে দেখা হচ্ছে। ভারতীয় দূতাবাসকে জানায় সংযুক্ত আরব আমিরশাহীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিশুর মৃত্যুর ঘটনায় ‘দোষী’  উত্তরপ্রদেশের বাসিন্দা শেহজাদির রিভিউ পিটিশন বর্তমানে বিবেচনাধীন রয়েছে বলে জানানো হয়।

কিন্তু দিল্লি হাই কোর্টে (Delhi High Court) বিচারপতি সচিন দত্তের বেঞ্চে মামলার শুনানিতে কেন্দ্র তরফে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি শাহজাদির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আগামী ৫ মার্চ আবু ধাবিতে তরুণীর শেষকৃত্য সম্পন্ন হবে। অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, ২৮ ফেব্রুয়ারি তরুণীর ফাঁসির কথা ভারতীয় দূতাবাসকে সরকারি ভাবে জানায় সে দেশের প্রশাসন। পরবর্তী প্রক্রিয়ায় পরিবারকে সাহায্য করা হবে বলেও বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়।

শাহজাদির বাবা সাবিরের অভিযোগ, তাঁদের সঙ্গে অন্যায় হয়েছে। সরকারের কাছে হতভাগ্য পরিবারের আর্জি, সরকার যেন তাঁদের সংযুক্ত আরব আমিরশাহিতে মেয়ের শেষকৃত্যে যাওয়ার ব্যবস্থা করে দেয়।
আরও খবরসুপারি কিলার দিয়ে মা-বাবাকে খুন, মেয়ে-জামাইয়ের যাবজ্জীবন সাজা আদালতের

প্রশ্ন উঠছে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেলেও, কেন ১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহির তরফে জানানো হয়েছিল শাহজাদি খানের ফাঁসির সাজা পিছিয়েছে! কেন ১২দিন পরে সেটা জানানো হল! এই সব প্রশ্ন পেরিয়ে এখন শুধু কন্যার মৃতদেহটা একবার দেখতে চায় পরিবার।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...