Saturday, April 4, 2026

সেমিতে অজিদের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে টিম ইন্ডিয়া , কিন্তু কেন ?

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন ক্রিকেটার পদ্মাকর শিভালকরকে বিশেষ শ্রদ্ধা টিম ইন্ডিয়ার। এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে নামে ভারতীয় দল। সেমিতে টিম ইন্ডিয়ার সামনে অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচে খেলতে নেমে ঘোরোয়া ক্রিকেটের কিংবদন্তি পদ্মাকর শিভালকরকে বিশেষ শ্রদ্ধা জানাল ভারতীয় দল। ম্যাচে এদিন কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন রোহিত শর্মা-বিরাট কোহলি-শুভমন গিলরা।

এদিন টসের সময় দেখা যায় হাতে কালো আর্মব্যান্ড পরে আসেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এরপর ফিল্ডিংয়ের সময় দেখা যায় ক্রিকেটাররাও কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। গতকালই প্রয়াত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার পদ্মাকর শিভালকর। তাই তাঁকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। শিভালকরের মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিবৃতে বিসিসিআই-এর পক্ষ থেকে জানান হয়, ‘পদ্মাকর শিভালকরের আকস্মিক প্রয়াণে বিসিসিআই শোকসন্তপ্ত। ৩ মার্চ তিনি প্রয়াত হয়েছেন। ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তি হয়ে উঠেছিলেন এই বাঁহাতি স্পিনার।” এরপাশাপাশি জানান হয় চায়ম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতীয় দলের ক্রিকেটারদের কালো আর্মব্যান্ড পরেও নামতে বলা হয়েছে।

ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে ২০ বছর খেলেছেন পদ্মাকর শিভালকর। ১৯৬১-৬২ মরশুমে ২১ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন শিভালকর। ১২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৮৯টি উইকেট নিয়েছেন তিনি। ঘোরোয়া ক্রিকেটে দাপট থাকলেও, কোনওদিন জাতীয় দলে সুযোগ পাননি শিভালকর।

আরও পড়ুন- অবশেষে স্বস্তি সুশীলের, খু.নের মামলায় জামিন পেলেন তিনি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...