Wednesday, June 24, 2026

প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক শংকর ভট্টাচার্য, শোকাহত ‘প্রতিদিন’ পরিবার

Date:

Share post:

আচমকা সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত সাংবাদিক শংকর ভট্টাচার্য। প্রতিদিন (Pratidin) সংবাদপত্রের বর্ষীয়ান সাংবাদিকের প্রয়াণে শোকের ছায়া কলকাতার সাংবাদিক মহলে। দীর্ঘদিন ধরে সিওপিডিতে (COPD) আক্রান্ত হলেও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ক্রমশ ভালোর দিকে যাচ্ছিল। তবে মঙ্গলবার সকালে সহকর্মীদের সেই প্রত্যাশাকে নস্যাৎ করে না ফেরার দেশে পাড়ি দিলেন শংকর।

গড়িয়ার বাসিন্দা শংকর ভট্টাচার্য প্রতিদিন (Pratidin) সংবাদপত্রের জেলা ডেস্কের সিনিয়র সাংবাদিক। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো সকালে উঠে চা পান সারেন। হয়তো সেই সময় তিনি অসুস্থ বোধ করছিলেন বলে পাখার গতি বাড়িয়ে দিতে বলেন। এরপরই পরিবারের লোকেরা দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শংকর। তাঁকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সিওপিডিতে আক্রান্ত শংকর ভট্টাচার্য ফেব্রুয়ারি শুরুর দিকে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মার্চেই পত্রিকার দফতরে জয়েন করার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই তাঁর মৃত্যুতে ছন্দপতন সংবাদপত্রের দফতরে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...