Sunday, May 31, 2026

অজিদের বিরুদ্ধে দাপুটে ইনিংস, অল্পের জন্য হাতছাড়া শতরান, ম্যাচ শেষে কী বললেন কোহলি ?

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। সৌজন্যে বিরাট কোহলি। তাঁর দাপুটে ইনিংসের সৌজন্যেই জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। ৮৪ রানের ইনিংস খেলেন কোহলি। অল্পের জন্য হাতছাড়া হয় শতরান। শতরান হাতছাড়া করে হতাশ কোহলি। বললেন বেশি তাড়াহুড়ো করে ফেলেছি।

ম্যাচ শেষে বিরাট বলেন, “ যে সময় আউট হয়েছি, তখন শতরান হতে আর ২০ রান মতো বাকি ছিল। আমি চেয়েছিলাম তাড়াতাড়ি সেই রানটা করে নিয়ে আর দু’ওভারের মধ্যে খেলা শেষ করে দিতে। মাঝেমাঝে সে ভাবেই খেলতে চাই। তবে কখনও সখনও আপনি যেটা চান সেটা কাজে লাগে না। পাকিস্তানের বিরুদ্ধেও একই ভাবে খেলেছিলাম। আসলে ছোটখাটো বিষয়গুলোয় নজর রেখে পিচ অনুযায়ী খেললে সাফল্য পাওয়া যায়। আজ চেয়েছিলাম বড় জুটি গড়তে। সেটা পেরেছি।“

এরপরই বিরাট বলেন, “ সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচে চাপ থাকেই। যদি আপনি সময় নিয়ে খেলেন এবং হাতে উইকেট থাকেন, তখন বিপক্ষ দল চাপে পড়তে বাধ্য। আমাদের কাছে তখন ম্যাচটা আরও সহজ হয়। ম্যাচ চলার সময় নিয়ন্ত্রণ রাখাটা খুব দরকার। তাই সব সময় আমি মাথায় রাখি, কত রান দরকার এবং কত ওভার বাকি। যদি হাতে ছ’-সাতটা উইকেট থাকে এবং রান ও বলের পার্থক্য ২৫-৩০ হয়ে যায়, তা হলেও চাপে পড়ি না।“

এদিকে অজিদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়েন কোহলি। একদিনের ক্রিকেটে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। সচিন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে রান তাড়া করতে নেমে ৮০০০ রান পূর্ণ করলেন কোহলি। ১৭০টি ম্যাচে এই সাফল্য অর্জন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন-বিরাট দাপটে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, সেমিফাইনালে অজিদের হারাল ৪ উইকেটে

Related articles

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...