Saturday, June 20, 2026

যেকোনো শর্তে খনিজ চুক্তিতে রাজি: মার্কিন সাহায্য বন্ধ হতেই সুর বদল জেলেনস্কির

Date:

Share post:

শেষ পর্যন্ত জয় হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আগ্রাসী মনোভাবেরই। যে খনিজ (minerals) চুক্তি নিয়ে জটিলতায় হোয়াইট হাউস (White House) থেকে বৈঠক থেকে কার্যত বেরিয়ে এসেছিলেন ইউক্রেন রাষ্ট্রপতি জেলেনস্কি (Volodymyr Zelenskyy), সেই চুক্তিতে তিনি রাজি, জানালেন নিজের বার্তায়। মঙ্গলবারই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়ার সহযোগিতা থামিয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়। তারপরেই সুর পাল্টে ফেললেন ইউক্রেন (Ukraine) রাষ্ট্রপতি।

হোয়াইট হাউজের চোখে চোখ রেখে ইউক্রেন রাষ্ট্রপতি জেলেনস্কির চ্যালেঞ্জ যে ভালোভাবে নেননি ডোনাল্ড ট্রাম্প তা তিনি আগেই বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু ইউরোপের দেশগুলির সঙ্গে জোট বেঁধে মাথা নোয়ানোর পথে হাটেননি জেলেনস্কি। ফলে কোনভাবেই ইউক্রেনকে আর সহ্য করা হবে না, এমন বার্তাই দেওয়া হয় হোয়াইট হাউজের তরফে। এরপরই রাতারাতি আমেরিকার গুণমুগ্ধ জেলেনস্কি।

সোশ্যাল মিডিয়া বার্তায় ইউক্রেন (Ukraine) রাষ্ট্রপতি জানান, হোয়াইট হাউজে (White House) শুক্রবারের বৈঠক যেভাবে শেষ হয়েছে সেভাবেই শেষ হওয়া উচিত হয়নি। আমরা সেই পরিস্থিতি আবার ঠিক করতে চাই। ভবিষ্যতের সহযোগিতা ও যোগাযোগ আরও ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই।

এরপরই ইউক্রেন রাষ্ট্রপতি স্পষ্ট করে দেন, খনিজ (minerals) ও নিরাপত্তা নিয়ে যে চুক্তি আমেরিকার চেয়েছে তাতে সই করতে রাজি ইউক্রেন (Ukraine)। যেকোনো সময়ে, যেকোনো সুবিধা মত ফরম্যাটে সেই চুক্তি সই করবে ইউক্রেন। আর এই চুক্তিকেই ইউক্রেনের নিরাপত্তার প্রথম ধাপ হিসাবে তাঁরা মনে করছেন, বার্তায় জানান জেলেনস্কি।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...