Saturday, April 4, 2026

স্ত্রীর দিকে কুদৃষ্টি! যুবকের চোখ উপড়ে নেওয়ার ‘শাস্তি’ গণপিটুনিতে মৃত্যু

Date:

Share post:

এক নৃশংস ঘটনার জেরে আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগ দক্ষিণ দমদমের (South Dumdum) প্রমোদনগর এলাকায়। এক যুবকের চোখ উপড়ে (uprooting eye) নেওয়ায় এক ব্যক্তিকে গণপিটুনির (lynching) অভিযোগ সেখানে। সেই গণপিটুনির জেরে মৃত্যু হল গোকুল মণ্ডল নামে ওই ব্যক্তির। ঘটনায় চোখে গুরুতর আঘাত নিয়ে প্রদীপ সরকার নামের যুবকও হাসপাতালে ভর্তি।

ঘটনার সূত্রপাত প্রমোদনগরের বাসিন্দা গোকুল মণ্ডলের স্ত্রীকে নিয়ে। বুধবার ভোরে মদ্যপ অবস্থায় প্রদীপ সরকার নামে এক যুবক বাড়ি ফেরার সময় ভারসাম্য হারিয়ে গোকুল মণ্ডল নামে স্থানীয় এক ব্যক্তির বাড়ির দরজায় পড়ে যায়। গোকুল দাবি করেন প্রদীপ তার স্ত্রীর দিকে কুদৃষ্টি দিয়েছিল। ঝামেলা শুরু পরে প্রদীপের বুকের উপর বসে তার বাম চোখ উপড়ে (uprooting eye) নেয় গোকুল। জোর করে নিজের বাড়িতে ঢোকানোর চেষ্টাও করে।

সেই সময় চিৎকার চ্যাঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। তাঁরা কোনওমতে গোকুলের থেকে প্রদীপকে ছাড়ান। রাগের বশে গোকুলকে মারধর (lynching) শুরু করা হয়। গোকুলের পরিবারের দাবি, স্থানীয়রা মারধর করার পরে গোকুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। যদিও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই গোকুল স্থানীয়দের উপর বিনা কারণে আক্রমণ করেছে। একাধিক লোককে কামড়ে বা অন্যভাবে পাশবিক আক্রমণ চালিয়েছে।

এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV footage)। ঘটনায় পুলিশের তদন্তের আশ্বাস দিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, রাস্তাঘাটে দুজন মানুষের মধ্যে মারামারি অনভিপ্রেত ঘটনা। এরকম ঘটনা আগেও হয়েছে। এটা আগে থেকে আটকানোর ক্ষমতা পুলিশের নেই। তবে আইনী পথে পুলিশ যথাযথ ভূমিকা নেবে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...