Saturday, March 14, 2026

কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ভাবনা রাজ্যের

Date:

Share post:

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে, কন্যাশ্রী প্রকল্পের সুবিধা দ্রুত ও নির্ভুলভাবে ছাত্রীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ওই প্রকল্পে নতুন নাম অন্তর্ভুক্তি ও তথ্য যাচাইয়ের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে বলে নারী শিশু ও সমাজ কল্যাণ দফতর সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আইএফএসসি কোডে ত্রুটি, দুই ছাত্রী র এক নম্বর ব্যবহার ইত্যাদি কারণে কন্য়াশ্রীর আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে দ্রুত এবং নির্ভুলভাবে এই পরিষেবা প্রত্যেক ছাত্রীর কাছে পৌঁছে দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এতে সরকারি দফতরের কাজের সুবিধা হওয়ার পাশাপাশি কাজের ক্ষেত্রে স্বচ্ছতাও আসবে। মূলত, সরকারি সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে সময়, তথ্যগত ভুল দ্রুত সমাধানে রাজ্য প্রশাসন এআই-ভিত্তিক প্রযুক্তি আনছে, যা আবেদনকারীদের তথ্য যাচাই করে দ্রুত ভুল চিহ্নিত করতে পারবে। সাধারণ সফ্টওয়্যারের তুলনায় এআই আরও দ্রুত ও নির্ভুলভাবে কাজ করবে বলে মত বিশেষজ্ঞ মহলের।

প্রসঙ্গত কন্যাশ্রী প্রকল্পের অধীনে ১৩-১৮ বছরের অবিবাহিত স্কুলপড়ুয়া মেয়েরা প্রতি বছর ১ হাজার টাকা এবং ১৮ বছর পর্যন্ত অবিবাহিত থেকে পড়াশোনা চালিয়ে গেলে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। গত ১১ বছরে প্রায় ৯০ লক্ষ ছাত্রী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। চলতি অর্থবছরেই ১৫.৭৫ লক্ষ ছাত্রী বার্ষিক বৃত্তির জন্য নথিভুক্ত হয়েছেন, আর ২.০১ লক্ষ ছাত্রী পেয়েছেন এককালীন অনুদান। এখনও পর্যন্ত মোট ৫৯৩.৫১ কোটি টাকা বণ্টন হয়েছে। নতুন এআই ব্যবস্থার ফলে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা আরও স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে পৌঁছে যাবে লক্ষাধিক ছাত্রীর কাছে একথা সরকারি আধিকারিকরা বললেও বাস্তবে তা কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার।

আরও পড়ুন- ট্যাংরার বাড়ি গিয়ে স্ত্রী-কন্যার ছবির সামনে কান্না প্রসূনের, ঘটনার পুনর্নির্মাণে জানালেন ভয়ঙ্কর তথ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...