Saturday, April 4, 2026

উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা!

Date:

Share post:

ভরা বসন্তেই গ্রীষ্মের দাপট, বেলা বাড়লে সূর্যের প্রখর তেজে নাজেহাল দশা দক্ষিণবঙ্গবাসীর। মার্চেই ৪০ ডিগ্রির ঘরে পৌঁছাতে চলেছে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) পৌঁছে যাবে প্রায় ৩৫ডিগ্রিতে। তবে এর মাঝেই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department)।

আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হতে পারে উত্তরে।দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শৈলশহরে বজ্রবিদ্যুৎ সহপৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা খানিকটা কমতে পারে। কিন্তু তাতে গরম কমার সম্ভাবনা একেবারেই নেই। উল্টে দোলের সময় তাপমাত্রা প্রায় ৩২-৩৩ ডিগ্রিতে কাছাকাছি পৌঁছে যেতে পারে। আপাতত মহানগরীতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...