Thursday, June 25, 2026

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের শুটআউট

Date:

Share post:

বুধবার সকাল সকাল শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে (Swarupnagar, North 24 Parganas)। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর সাড়ে ৬টা নাগাদ স্বরূপনগর বাজারের দিকে যাচ্ছিলেন ইসারুল গাজি (Isarul Gazi) নামের বছর বত্রিশের এক যুবক। আচমকাই চার-পাঁচজন দুষ্কৃতী বাইকে করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। রাস্তাতেই লুটিয়ে পড়েন যুবক। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সাত সকালে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।

সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিনে স্বরূপনগরের দত্তপাড়া মোড়ে গুলি চলার ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। ওই যুবককে কেন গুলি করা হলো তা স্পষ্ট নয়। ঘটনার পর চম্পদ দিয়েছে দুষ্কৃতীরা।প্রাথমিকভাবে স্বরূপনগর থানার পুলিশের (Swarupnagar Police Station) অনুমান লুট করার উদ্দেশ্যেই এই আক্রমণ হতে পারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ইসারুল একটি জ্যাকেট পরে ছিলেন৷ সেই জ্যাকেটের পকেটে কিছু ছি়ল, যা হাতিয়ে নেওয়াই হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল৷ মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি অভিযুক্তরা মৃতের পূর্ব পরিচিত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...