Friday, June 26, 2026

টালিগঞ্জে সাত বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবক

Date:

Share post:

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল টালিগঞ্জ।সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে এক যুবককে। সেও এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছে পরিবারের সদস্যরা।

নির্যাতিতার মা বলছেন, আমি কাল রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটা জানতে পারি। ওর প্যান্টে রক্তের দাগ লেগেছিল। গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছিল। মেয়ে তো বলছে এই প্রথম নয়, একমাস আগেও ওর উপর নির্যাতন হয়েছে। কাল বাড়িতে ছেলেটা কখন ঢুকেছিল বোঝা যায়নি। মেয়ে তো বাড়িতে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই যে এটা ঘটে যাবে ভাবতে পারিনি। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ গ্রেফতার করেছে। আমি চাই ওর ফাঁসি হোক।

অভিযুক্ত যুবক ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। বুধবার সকালে খবর ছড়াতেই তুমুল শোরগোল পড়ে এলাকায়। পরিবারের লোক থানায় এলে থানা প্রথমে অভিযোগ নিতে চায়নি বলে দাবি করেছে শিশুটির পরিবার। পরে অবশ্য সক্রিয় হয় পুলিশ (kolkata police)। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকায় দুঃস্থ বাচ্চাদের পড়ানোর কাজ করে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেখানেই পড়াশোনা করে শিশুটি।

 

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...