Sunday, April 5, 2026

এসএসকে-এমএসকেগুলিকে আরও ৫০ শতাংশ কম্পোজিট গ্রান্ট বরাদ্দ রাজ্যের

Date:

Share post:

হাইস্কুলগুলির জন্য নিত্যপ্রয়োজনীয় খরচ চালানোর মোট কম্পোজিট গ্রান্টের ২৫ শতাংশ টাকা আগেই দিয়েছিল রাজ্য সরকার। এবার রাজ্যের মাধ্যমিক ও শিশুশিক্ষা কেন্দ্রগুলির (এসএসকে-এমএসকে) জন্য ৫০ শতাংশ কম্পোজিট গ্রান্ট ছাড়া হচ্ছে। ছাত্রছাত্রীর সংখ্যার উপরে এই অনুদানের অর্থ নির্ভর করবে।

১০০০ বা তার বেশি ছাত্রছাত্রী থাকলে প্রতিষ্ঠানগুলি এই লপ্তে ৫০ হাজার টাকা পাবে। সর্বনিম্ন পাঁচ হাজার টাকা এই লপ্তে দেওয়া হবে এসএসকেএমএসকেগুলিকে। কেন্দ্রীয় সরকার সমগ্র শিক্ষা মিশনের টাকা কয়েকবছর ধরে আটকে রাখলেও রাজ্য সরকারের তহবিল ছাড়ার বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছে শিক্ষক মহল। স্কুলগুলিতে টানা ডেঙ্গু বিষয়ক প্রচারের নির্দেশ এসেছে শিক্ষা দফতর থেকে। তাই সংগঠনগুলির দাবি, এই পরিস্থিতিতে স্কুলগুলিকেও কম্পোজিট গ্রান্টের ৫০ শতাংশ টাকা দিক সরকার। না হলে এই ধরনের কর্মসূচি পালন করা কঠিন হবে।

আরও পড়ুন- জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে উন্নীত করার প্রস্তাব সুপ্রিম কোর্ট কলেজিয়ামের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...