Thursday, June 25, 2026

পুরসভাগুলিতে কর্মী নিয়োগ নিয়ে কোনো অনিয়ম বরদাস্ত নয়! কড়া বার্তা রাজ্যের

Date:

Share post:

রাজ্যের পুরসভাগুলিতে কর্মী নিয়োগ নিয়ে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে কঠোর বার্তা দিল রাজ্য সরকার। কোনওভাবেই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে বাদ দিয়ে নিয়োগ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

দিন কয়েক আগে বাম আমলে পুরসভাগুলিতে নিয়ম বহির্ভূত নিয়োগ নিয়ে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, একাধিক পুরসভা নিজেদের ইচ্ছামতো কর্মী নিয়োগ করেছে। যা পরে রাজ্য সরকারের জন্য সমস্যার কারণ হয়ে উঠছে। সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি রায়ে জানিয়ে দেয়, বামফ্রন্ট সরকারের সমরাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ হওয়া চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ পেনশন–সহ অবসরকালীন ভাতা পাওয়ার যোগ্য নন। কারণ, ওই নিয়োগে পুরবোর্ডের অনুমোদন থাকলেও রাজ্য সরকারের অনুমোদন ছিল না। সেদিনই পুরসভায় কর্মী নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মাপ্রকাশ করেন।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর পুরসভাগুলির সঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর উচ্চপর্যায়ের বৈঠক করেছে। তারপর ৩ মার্চ বিজ্ঞপ্তি জারি করা হ‌য়েছে পুরদফতরের পক্ষ থেকে। তাতে বলা হয়েছে, পুরসভায় কর্মী নিয়োগের সমগ্র প্রক্রিয়ার দায়িত্ব থাকবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের। সেসব জায়গায় কর্মী নিয়োগের প্রয়োজন থাকলে পুরসভা গুলিকে মিউনিসিপ্যাল কমিশনের কাছেই আবেদন করতে হবে।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেই ভারতকে হুঙ্কার কিউই অধিনায়কের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...