Sunday, April 5, 2026

অবসর ভেঙে ফের নীল জার্সিতে ফিরতে চলেছেন সুনীল

Date:

Share post:

ফের নীল জার্সিতে দেখা যেতে চলেছে সুনীল ছেত্রীকে। গত বছর জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি। কিন্তু ফের ভারতীয় দলে দেখা যাবে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে। অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল। এদিন এমনটাই জানান হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। মার্চে দু’টি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে ভারতের। সেই দলে রয়েছেন সুনীল ছেত্রী। গত বছর জুন মাসে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন সুনীল। যুবভারতীতে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছিল।

এদিন ভারতীয় ফুটবল সংস্থা পোস্ট করে সুনীলের প্রত্যাবর্তনের কথা জানিয়েছে। তারা পোস্ট করে লিখেছে, “সুনীল ছেত্রী ফিরছে। ভারতীয় ফুটবলের অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি মার্চে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন।“

মার্চে দু’টি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে ব্লুজদের। ১৯ মার্চ খেলবে মলদ্বীপের বিরুদ্ধে। সেটা প্রীতি ম্যাচ। ২৫ মার্চ রয়েছে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। সেটা ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

গত ৬ জুন শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সুনীল। কুয়েতের বিরুদ্ধে যুবভারতী স্টেডিয়ামে খেলে অবসর নেন তিনি। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল খেলা চালিয়ে যা্ন ছেত্রী। আর এবার ফের ভারতী দলে খেলতে চলেছেন তিনি।

এদিকে ভারতীয় ফুটবল দলের হেড কোচ মানোলো মার্কেজ মার্চ মাসের ফিফা আন্তর্জাতিক উইন্ডোর জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। সেই দলে রয়েছেন সুনীল ছেত্রী। বাদ পড়েছেন তারকা গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু।  ছেত্রীর প্রত্যাবর্তন প্রসঙ্গে কোচ মানোলো মার্কেজ বলেন, “এশিয়ান কাপে যোগ্যতা অর্জন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ম্যাচগুলোর গুরুত্ব বিবেচনা করে আমি সুনীলের সঙ্গে কথা বলি এবং তাঁকে জাতীয় দলে ফেরার অনুরোধ জানাই। তিনি সম্মত হয়েছেন, তাই আমরা তাঁকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি।”

আরও পড়ুন- আর্কাদাগের কাছে ১-০ গোলে হেরে কী বললেন লাল-হলুদ কোচ?

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...