Saturday, April 4, 2026

আরবে ফাঁসি আরও দুই ভারতীয়র, অপেক্ষায় আরও ২৬!

Date:

Share post:

উত্তরপ্রদেশের শাহজাদির পরে আরও দুই ভারতীয়র ফাঁসির সাজা কার্যকর করল সংযুক্ত আরব এমিরেটস (UAE)  প্রশাসন। কেরলের (Kerala) এই দুই নাগরিকের ফাঁসি (hanging) কার্যকর করার খবর ২৮ ফেব্রুয়ারি বিদেশ মন্ত্রককে দেয় ইউএই প্রশাসন। দুই ব্যক্তিই খুনে অভিযুক্ত বলে জানানো হয়। আবার ভারতীয় দূতাবাসের তরফ থেকেও বিচার প্রক্রিয়ায় সবরকম সাহায্য করা হয়েছিল বলেও জানানো হয়।

কেরলের বাসিন্দা মুরলীধরন পেরামথট্ট ভালাপ্পিল দীর্ঘদিন আরবে কাজের সন্ধানে গিয়েছিলেন। ২০০৯ সাল থেকে তিনি খুনের অভিযোগে জেলবন্দি ছিলেন। তার বিরুদ্ধে এক ভারতীয়কে (Indian) খুনের অভিযোগ ছিল। সেই মামলায় আরবের শীর্ষ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির (hanging) সাজা ঘোষণা করে।

অন্যদিকে আরেক বাসিন্দা মহম্মদ রিনাশ আরাঙ্গিলট্টুর বিরুদ্ধেও খুনের মামলা ছিল। তার বিরুদ্ধে এক আরবীয় বাসিন্দাকে খুনের অভিযোগ ছিল। যদিও তার পরিবারের বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। তার ক্ষেত্রেও ফাঁসির সাজা কার্যকর করে ফেলেছে আরব এমিরেটস (UAE)।

বিদেশমন্ত্রকের (MEA) তরফ থেকে বিবৃতিতে জানানো হয়, দুই ফাঁসির খবর ২৮ ফেব্রুয়ারি জানানো হয়েছে বিদেশমন্ত্রককে। রাজ্যসভায় (Rajyasabha) কেন্দ্রের মন্ত্রী ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহীতে সবথেকে বেশি ভারতীয় ফাঁসির সাজা পেয়েছেন। যার মধ্যে উত্তরপ্রদেশের শাহজাদিকে নিয়ে মোট সংখ্যাটা ছিল ২৯। কেরলের (Kerala) দুই যুবকের ফাঁসিতে সেই সংখ্যা কমে দাঁড়ালো ২৬। তবে ইউএই (UAE) ছাড়াও সৌদি আরবেও ফাঁসির অপেক্ষা করছেন ১২ ভারতীয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...