Saturday, February 21, 2026

পুলিশ কর্তব্যপরায়ণ: আদালতের পর্যবেক্ষণে ‘অভিভাবক’ ব্রাত্যর ভূমিকা নিয়ে পাল্টা তৃণমূল

Date:

Share post:

পুলিশ নিজের ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকেনি। অন্যদিকে প্রোটোকল (protocol) বা অন্য কোনও দোহাই দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী (Education Minister) নিজের অভিভাবকের ভূমিকা ভুলে যাননি। তাই ক্যাম্পাসে নিজেকে নিরাপত্তা দেবেন বলে তিনি পুলিশ ডাকেননি। এরপরেও কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতির প্রশ্ন শিক্ষামন্ত্রীর পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে। শিক্ষামন্ত্রী যে অভিভাবকের ভূমিকা পালন করতেই সেই পথে যাননি, এজলাসে ও বাইরে তা স্পষ্ট করে দেওয়া হল রাজ্যের শাসকদলের পক্ষ থেকে।

যাদবপুরে বাম-অতিবাম ছাত্র সংগঠনের হামলায় আক্রান্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বারবার মানবিক পথেই গোটা পরিস্থিতি সামলানোর কথা জানিয়েছিলেন। এরপরেও যাদবপুর (Jadavpur University) মামলার শুনানিতে শিক্ষামন্ত্রীর পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, মন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ছিল। এমনকি শিক্ষামন্ত্রীর সাংবিধানিক পদাধিকারী হিসাবে প্রোটোকলের (protocol) নিরাপত্তা কেন নেননি, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। এই মামলাতেই আগে বিচারপতি ঘোষ গোয়েন্দা রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাফ জানিয়েছিলেন, ছাত্ররা এভাবে হামলা চালাতে পারে তার কোনও আন্দাজ তাঁর ছিল না।

তবে শুক্রবারের শুনানিতে ফের একবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতেই আইনজীবী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) সাফ জানান, সর্বত্র ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে যাওয়া সম্ভব নয়। রাজনৈতিক কর্মসূচিতে প্রোটোকলের নিরাপত্তা যে শিক্ষামন্ত্রী ব্যবহার করেন না, তা তিনি আদালতে তুলে ধরেন। কিন্তু বিচারপতি তাতে কান দিতে না চাইলে এজলাসেই তর্ক শুরু হয়। পরে কল্যাণ জানান, এই বিচারপতির এজলাসে তিনি মামলা লড়তে আগ্রহী নন।

আদতে পুলিশ যে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছিল ও শিক্ষামন্ত্রীও (Minister of Education) যে মানবিক পরিচয় দিয়েছেন, তা স্পষ্ট করে দেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। গোটা ঘটনায় দায় ছাত্রদের দাবি করে তাঁর সাফ কথা, যদি বেশি পুলিশ নিয়ে ঢুকতেন তখন বলা হতো পুলিশ রাজ। তিনি অভিভাবকের মতো পুলিশ নিয়ে যাননি। পুলিশ অত্যন্ত কর্তব্যপরায়ণভাবে ব্রাত্য বসুকে ওখানে ঢোকায়। ছাত্ররা যদি গাড়ির উপর উঠে হনুমানের মতো আচরণ করেন তাহলে তার দায় ছাত্রদের নিতে হবে।

spot_img

Related articles

আমিরের পর অরিজিতের বাড়ি যিশু- ইন্দ্রদীপ, টলিউডে প্লেব্যাক নিয়ে জল্পনা

প্লেব্যাক সিঙ্গার হিসেবে অবসর ঘোষণা করেছেন পদ্মশ্রী অরিজিৎ সিং (Arijit Singh)। তবু তাঁর গান গাওয়ার খবর নিয়ে জল্পনা...

মাটি-গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা মাটিয়ায়: ঘরে ফেরা হল না ২ তরুণের

মাটি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মাটিয়া (Matia) থানা এলাকার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুরে রাতের অন্ধকারে...

নোটিশের পর এবার মিমির বিরুদ্ধে FIR তনয় শাস্ত্রীর!

অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বনাম অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রীর (Tanay Shastri) লড়াইয়ে নতুন আপডেট। আইনি নোটিশ আগেই...

শেষ হবে না SIR-এর কাজ: আতঙ্কে গঙ্গায় ঝাঁপ প্রধান শিক্ষক বিএলও-র!

নির্দিষ্ট সময়ের মধ্যেই নথি যাচাইয়ের কাজ শেষ করে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বাংলার পূর্ণাঙ্গ ভোটার তালিকা। ফলে যে...