Thursday, April 9, 2026

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ, ফাইনাল ভেস্তে গেলে কোন দল হবে চ্যাম্পিয়ন ? আম্পায়ার দায়িত্বেই বা কারা? জানাল আইসিসি

Date:

Share post:

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণ । দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। সেই ম্যাচের একাধিক নিয়ম সামনে আনল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। যার মধ্যে অন্যতম হল ম্যাচ ভেস্তে গেলে কোন নিয়মে ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন টিমের নাম? পাশাপাশি ফাইনালে কাদের হাতে থাকবে ম্যাচ পরিচালনা দায়িত্ব? সেই বার্তাও দিল আইসিসি।

রবিবার ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। সেই ম্যাচ টাই হলে যে সুপার ওভার হবে। তা একদিনের ক্রিকেটের নিয়মে আগেই সামনে এনেছে আইসিসি। যতক্ষণ না কোনও দল সুপার ওভারে জিতছে, ততক্ষণ সুপার ওভার চলবে। ফলে ফাইনালে যদি ম্যাচ টাই হয়, তা হলে সুপার ওভার হবে । যদি বৃষ্টিতে রবিবার ম্যাচ ভেস্তে যায় তাহলে থাকছে রির্জাভ ডে। সেক্ষেত্রে সোমবার হবে ম্যাচ। যদি সেই দিনও খেলা না হয়, তাহলে দুই দলকেই জয়ী ঘোষণা করে দেওয়া হবে।

এদিকে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আম্পায়ার কারা থাকবেন? সেকথাও জানিয়ে দিল আইসিসি। এছাড়া ফোর্থ রেফারি বা ম্যাচ আম্পায়ারদের তালিকাও প্রকাশ করেছে তারা। সেখানে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার পল রেইফেল ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। থার্ড আম্পায়ার থাকবেন জোয়েল উইলসন। ফোর্থ আম্পায়ার থাকবেন কুমার ধর্মসেনা ও ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

শাহকে পদত্যাগ করতে বলুন: অনুপ্রবেশ ইস্যুতে মোদিকে মোক্ষম জবাব তৃণমূল সুপ্রিমোর

''বাংলা নাকি অনুপ্রবেশের কারখানা। তাহলে আপনাদের বিএসএফ কী করছিল? সে তো আপনাদের দায়িত্বে। সিআইএসএফ কী করছিল? কাস্টম্‌স, পাসপোর্ট,...

ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, সরব তৃণমূল

মহকুমাশাসকের দফতরের সামনে ট্রাইব্যুনালের (Tribunal queue death) লাইনে দাঁড়িয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালির বগুলা...

চিকিৎসক বলেছিলেন সময় ছয় মাস! কঠিন সময়ে স্মৃতিচারণা যুবির

জীবন যুদ্ধে প্রত্য়াবর্তনের নাম যুবরাজ সিং (Yuvraj Singh)। কর্কট রোগকে হারিয়ে ক্রিকেটের ২২ গজে ফেরার স্মৃতিচারণা করলেন যুবি।...

প্রয়োজনে ফের সঞ্জয়-সহ সন্দেহভাজনদের জেরা করা যাবে: আর জি কর মামলায় CBI-কে নয়া নির্দেশ হাই কোর্টের

আর জি কর মামলায় নয়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। প্রয়োজন মনে করলে CBI ফের...