Wednesday, June 24, 2026

ব্যক্তিগত উদ্যোগে রমজান মাসে শহরে হসপিট্যাল ম্যানের ইফতার পার্টি

Date:

Share post:

তিনি দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকার বাসিন্দা পেশায় পুলকার চালক পার্থ কর চৌধুরী৷সাত বছর লাগাতার ঝড়বৃষ্টি উপেক্ষা করে তিনটি সরকারি হাসপাতালের সামনে রোগীর পরিবারের মুখে তিনবেলা খাবার তুলে দিয়েছেন বিনা পয়সায়৷দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকার বাসিন্দা পেশায় পুলকার চালক পার্থ কর চৌধুরী৷এছাড়াও বিশেষ বিশেষ দিনে শহরের তিনটি হাসপাতালে তিনিই রোগীর বাড়ির লোককে ভরসা জোগান।

এখন চলছে পবিত্র রমজান মাস।শুক্রবার চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালের উল্টো দিকের ফুটপাথে ইফতারের আয়োজন করেছিলেন।৩০ জন গরীব মুসলিম এদিন তার দেওয়া ইফতারে অংশ নেয়। একেবারে ব্যক্তিগত উদ্যোগে ফল, মিষ্টি, সরবতের পাশাপাশি রুটি তরকারিও তুলে দেন তাদের হাতে।হসপিট্যাল ম্যান বলেন, মানুষের জন্য কাজ করতে করতে এখন আমি নিজের নামটাই ভুলতে বসেছি।অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন।সবার ভালবাসাতে গরীব ,অসহায় মানুষগুলোর পাশে থাকতে পারি। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...