Friday, April 3, 2026

জাতীয় দলে ফিরতে মরিয়া পুজারা, খেলতে চান ইংল্যান্ড সিরিজে

Date:

Share post:

দীর্ঘদিন ধরে জাতীয় দলে ব্রাত্য তিনি। তবে ঘোরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দাপট দেখিয়ে যাচ্ছেন তিনি। লক্ষ্য একটাই জাতীয় দলে ফের জায়গা করা। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন তিনি হলেন চেতেশ্বর পুজারা। জানালেন ইংল্যান্ড সিরিজে ফিরতে চান তিনি। শেষবার ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেছিলেন পুজারা। তারপর থেকেই ভারতীয় ক্রিকেটে ব্রাত্য তিনি।

এই নিয়ে এক সাক্ষাৎকারে পুজারা বলেন, “ আমি ঘরোয়া ক্রিকেট খেলছি। সুযোগ পেলে জাতীয় দলে খেলার প্রস্তাব লুফে নেব। এখন খিদেটা আরও বেশি। বয়স বাড়লে পরিশ্রমও বাড়াতে হয়। আমাদের বোলিং ঠিকঠাক আছে। শুধু রানটা ঠিকঠাক করতে হবে। সেরকম ক্রিকেটার রাখতে হবে। বিপক্ষের বোলিংকে সমীহ করতে হবে। “

সম্প্রতি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফরে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ব্যর্থ হন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এরপরই পুজারাকে ফেরানোর দাবি তোলে অনেকেই।

আরও পড়ুন- নতুন মরশুম শুরুর আগে দলের প্রাক্তন মেন্টর গম্ভীরের প্রশংসায় নাইট কর্ণধার শাহরুখ খান

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...