Thursday, April 9, 2026

কৃষ্ণনগর সমবায় সমিতির ১৪ কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার বর্ষীয়ান নেতা

Date:

Share post:

সমবায় সমিতির (Cooperative Societies) ১৪ কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার বর্ষীয়ান নেতা। প্রায় ১৪ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে কৃষ্ণনগর (Krishnanagar) শহর প্রাক্তন সভাপতি তথা নদিয়া (Nadia) ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান শিবনাথ চৌধুরীকে (Shivanath Chowdhury)  গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।কৃষ্ণনগরের কালীনগর গভর্মেন্ট কলোনি সমবায় সমিতির সদস্যা নন্দিতা ঘোষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

নন্দিতা ঘোষের অভিযোগ, অভিযুক্ত শিবনাথ চৌধুরী নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও কালীনগর গভর্মেন্ট কলোনি সমবায় সমিতির চেয়ারম্যান থাকাকালীন কালীনগর গভর্মেন্ট কলোনি সমবায় সমিতির প্রায় ১৪ কোটি টাকা তছরুপ করেছেন।তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও, প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত নন্দিতা ঘোষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে।উল্লেখ্য, অভিযুক্ত শিবনাথ চৌধুরী কৃষ্ণনগর পুরসভার ভাইস চেয়ারম্যান, কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সহ সভাপতি ছিলেন।তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বলেই দাবি বর্ষীয়ান নেতার।

 

 

 

Related articles

তামিমের হাত ধরেই শুরু সংস্কার, বিপুল বাড়ল ক্রিকেটারদের ম্যাচ ফি

তামিম ইকবালের (Tamim Iqbal )হাত ধরেই সংস্কারের প্রক্রিয়া শুরু বাংলাদেশ ক্রিকেটের(BCB)। মহিলাদের ক্রিকেটে ম্যাচ ফি বৃদ্ধি থেকে বার্ষিক...

বরাহনগরে দলীয় প্রার্থীদের নিয়ে তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনপ্লাবন

বরাহনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিক বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ও খড়দহের তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতকে (Debdeep Purohit) নিয়ে ডানলপ...

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...