Sunday, April 5, 2026

শস্য বীজ উৎপাদনে রাজ্যকে স্বয়ম্ভর করতে উদ্যোগী রাজ্য

Date:

Share post:

তৈল বীজ-সহ বিভিন্ন শস্য বীজ উৎপাদনে রাজ্যকে স্বয়ম্ভর করতে উদ্যোগী হয়েছে কৃষিদফতর। এই কাজে অগ্রগতি পর্যালোচনা করতে বুধবার নবান্নে দফতরের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে কৃষিদফতরের বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা হয়।

কৃষিমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রাজ্য বীজ উৎপাদনে নিজের পায়ে দাঁড়াক। রাজ্যে উন্নতমানের বীজ বেশি পরিমাণে উৎপাদনের ব্যবস্থা করতে হবে। উন্নত মানের আলু বীজ উৎপাদনে রাজ্য ইতিমধ্যেই সাফল্য পেয়েছে। গ্লাইসেমিক ইনডেক্স কম মন ধানের বীজ তৈরির জোর দেন মন্ত্রী। ডায়াবেটিস রোগে আক্রান্তদের সংখ্যা এখন বাড়ছে। এই ধরনের ধান তাঁদের পক্ষে খুবই উপযোগী। কৃষকবন্ধু সহ কৃষিদপ্তরের একগুচছ কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পেতে চাষিদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন- অবসর ভেঙে ফের নীল জার্সিতে ফিরতে চলেছেন সুনীল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...