Sunday, June 21, 2026

মালদহের হরিশ্চন্দ্রপুরে গাড়ি চালককে মারধর ৩ সিভিকের! অভিযুক্তদের ‘ক্লোজ’ করল পুলিশ

Date:

Share post:

মালদহের হরিশ্চন্দ্রপুরে (harishchandrapur , Maldah) সিভিক ভলেন্টিয়ারের আক্রান্ত গাড়িচালক। দাবি মতো টাকা না দেওয়ার চালককে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ( বিশ্ব বাংলা সংবাদ সত্যতা যাচাই করেনি)। জখম গাড়ি চালক লিখিত অভিযোগ জানাতেই তিন সিভিককে ক্লোজ করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

ভাইরাল হওয়া ভেলাবেরি নাকার ভিডিওতে দেখা গেছে, এক গাড়ি চালকের কাছ থেকে ইচ্ছেমতো টাকা চাইছেন অভিযুক্তরা। তিনি তা দিতে অস্বীকার করলে জোর করে গাড়ি থেকে নামিয়ে মারধর করা শুরু হয়।খালাসি প্রতিবাদ করতে গেলে, তাঁর দিকেও মারমুখী হয়ে তেড়ে আসেন আরেক সিভিক ভলান্টিয়ার। অভিযোগ পাওয়া মাত্রই তিন সিভিককে ক্লোজ করার পাশাপাশি হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের তরফে বলা হয়েছে ঘটনার সত্যতা প্রমাণিত হলে সেক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

 

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...