Saturday, April 4, 2026

জঙ্গি রুখতে ট্রাম্পের নীতি: বন্ধ হচ্ছে পাকিস্তানিদের ভিসা!

Date:

Share post:

একসঙ্গে সাত দেশের ভিসা বন্ধের পথে আমেরিকা (USA)। সেই তালিকায় এবার পাকিস্তানের (Pakistan) নাম, দাবি মার্কিন কংগ্রেস সূত্রে। ফলে বিপাকে পড়তে চলেছে পাকিস্তানে অপেক্ষায় থাকা ২০ হাজার পাকিস্তানি। শর্ত সাপেক্ষে নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা, পাকিস্তানকে ভ্রমণের ভিসা (Visa) দিতেও এবার দাঁড়ি টানতে চলেছে আমেরিকা।

আগামী সপ্তাহেই বড় ঘোষণা করতে চলেছে আমেরিকা, যেখানে বন্ধ হতে চলেছে ইসলাম অধ্যুষিত রাষ্ট্রগুলি থেকে ভ্রমণকারীদের আমেরিকায় ঢোকা বন্ধের নির্দেশ। এর মধ্যে অন্যতম নাম আফগানিস্তান (Afganistan) ও পাকিস্তান (Pakistan)। সম্প্রতি পাকিস্তান প্রসঙ্গে জঙ্গি নিয়ে প্রশংসা করেছিলেন ট্রাম্প (Donald Trump)। কংগ্রেসে তিনি দাবি করেন, আফগানিস্তানে বিষ্ফোরণে যুক্ত আততায়ীদের ধরতে বিশেষ সাহায্য করেছিল পাকিস্তান। কিন্তু জঙ্গি সমস্যা থেকে আমেরিকাকে বাঁচাতে ২০১৮ সালের মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকর করতে চলেছে আমেরিকা।

মার্কিন সুপ্রিম কোর্টের (Supreme Court of USA) নির্দেশে মুসলিম অধ্যুষিত সাত দেশ থেকে ভ্রমণকারীদের ভিসা দেওয়া বন্ধ ছিল। ২০২১ সালে জো বাইডেনের (Joe Biden) শাসনকালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে আফগানিস্তান ও পাকিস্তান থেকে ধর্মীয় ও তালিবানি উৎপীড়নের কারণে বহু মানুষ অস্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন জানায় আমেরিকার কাছে। আফগানিস্তানের একটা বিরাট সংখ্যায় মানুষ ইতিমধ্যেই সেই প্রক্রিয়ায় নাগরিকত্ব পেয়ে গিয়েছে। এবার তাদের সেই স্পেশাল ইমিগ্রেশন ভিসা (SpecialImmigration Visa) তুলে নেওয়ার পথে ট্রাম্প প্রশাসন।

আগামী সপ্তাহ থেকে সাত দেশে ভিসা দেওয়া বন্ধের নিয়ম লাগু করতে চলেছে ট্রাম্প প্রশাসন। তার মধ্যে অন্যতম দেশ পাকিস্তান। ২০ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে বিশ্বে খয়রাতি বন্ধে ইউএসএইড (USAID) ও অবাধ যাতায়াতে লাগাম টেনে ছিলেন। সেই থেকে পাকিস্তান থেকে প্রায় ২০ হাজার পাকিস্তানি আমেরিকায় গিয়ে অস্থায়ী নাগরিকত্ব (Special Immigration Visa) পাওয়ার অপেক্ষা করছেন। সেই স্বপ্নও যে এবার তাঁদের অধরা থাকতে চলেছে, তা উঠে এসেছে কংগ্রেসের সদস্যদের ইঙ্গিতে। সঙ্গে আর কোন কোন দেশের ভিসা দেওয়া বন্ধ করবে আমেরিকা, তা জানা যাবে আগামী সপ্তাহেই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...