Friday, March 20, 2026

টানা ১৫ দিন পার, তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের খোঁজ নেই

Date:

Share post:

টানা ১৫ দিন ধরে নানা রকম ভাবে চেষ্টা চলছে। কিন্তু এখনও আশার আলো দেখতে পেলেন না উদ্ধারকারীরা। তেলঙ্গানার সুড়ঙ্গের মধ্যে আটকে থাকা আট শ্রমিক এবং ইঞ্জিনিয়ারদের কাছে পৌঁছতে ব্যর্থ তাঁরা। সময় যত গড়াচ্ছে, উদ্বেগ ততই বাড়ছে। তবে সুড়ঙ্গের মধ্যে জমে থাকা জল, কাদার স্তর পেরিয়ে শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি।এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে ভারতীয় সেনা, রেলের টিম পর্যন্ত নেমেছে উদ্ধারকাজে। তাঁদের যোগ্য সঙ্গত দিচ্ছে ব়্যাট মাইনার্সের দল। মোট ৭০০ জন উদ্ধারকাজ চালাচ্ছে। তবে নিটফল সেই শূন্য।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা নাগাদ তেলঙ্গানার ৪৪ কিলোমিটার দীর্ঘ শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে পড়ে। সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে পড়েন আট শ্রমিক। তাঁদের উদ্ধারের জন্য প্রায় ৫০০ জন উদ্ধারকারী নিরন্তর কাজ করে চলেছেন। কিন্তু ১০ দিন পরও শ্রমিকদের অবস্থান জানা সম্ভব হয়নি। এমনকি তাঁদের কোনও সাড়াশব্দও পাওয়া যায়নি। সেই আবহে শনিবার রাজ্যের মন্ত্রী জুপাল্লিকৃষ্ণ রাও দাবি করেছেন, তাঁদের মধ্যে চার জনের অবস্থান জানা গিয়েছে। কিন্তু কী অবস্থায় তাঁরা রয়েছেন, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি মন্ত্রী। তবে আশা ছাড়ছেন না উদ্ধারকারীরা।তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন, দ্রুত শ্রমিকদের সুড়ঙ্গের বাইরে বার করে আনার সব রকম চেষ্টা করছে প্রশাসন। তাঁর সরকার সুড়ঙ্গ বিপর্যয়ের ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে রয়েছে।

 

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...