Saturday, March 14, 2026

মেলেনি হুইলচেয়ার, বিমানবন্দরে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ অশীতিপর বৃদ্ধার! ভর্তি ICU-তে

Date:

Share post:

যাত্রী পরিষেবা না দিতে পারায় বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে এয়ার ইন্ডিয়াকে (Air India)। এবার ৮২ বছরের বৃদ্ধার সঙ্গে অসহযোগিতার অভিযোগে ফের কাঠগড়ায় এই সংস্থা। জানা গেছে, শারীরিক প্রতিবন্ধকতার কারণে বৃদ্ধার হাঁটাচলার সমস্যার কারণে হুইলচেয়ার চাওয়া হয়। কিন্তু দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) কোনও সহযোগিতা করা হয়নি। কোনও উপায় না দেখে নাতির সঙ্গে হেঁটেই টি৩ পার্কিং লেন পার হয়ে এগোতে যান বৃদ্ধা। শেষপর্যন্ত আর চলতে না পেরে মাটিতে পড়ে যান। এরপর মস্তিষ্কের রক্তক্ষরণ শুরু হলেও এয়ার ইন্ডিয়া বা দিল্লি বিমানবন্দর কারোর তরফেই প্রাথমিক চিকিৎসাটুকুও মেলেনি বলে অভিযোগ। বৃদ্ধার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাঁকে ICU-তে ভর্তি করা হয়েছে।

কী করে এতটা অমানবিক, দায়িত্বজ্ঞানহীন হতে পারে এয়ার ইন্ডিয়া? কেনই বা বৃদ্ধাকে সাহায্য করতে এগিয়ে এলোনা বিমানবন্দরের কোনও কর্মী? কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ৮২ বছরের ওই মহিলার নাতনি পারুল কনওয়ার। তিনি সোশ্যাল মিডিয়ায় এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। গত ৬ মার্চ ঘটনাটি ঘটেছে। আপাতত হাসপাতালে রয়েছেন ওই বৃদ্ধা। জানা গিয়েছেন, মস্তিষ্ক রক্তক্ষরণ ঘটেছে তাঁর। যথাযথ চিকিৎসা ছাড়াই রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে বিমানে তুলে দেওয়া হয় বলে অভিযোগ। এখনও পর্যন্ত তাঁর অবস্থা যথেষ্ট গুরুতর।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...