Thursday, April 9, 2026

ভারতের বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন অশ্বিন, একহাত নিলেন সমালোচকদের

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাকি বাড়তি সুবিধা পাচ্ছে ভারতীয় দল। দুবাইয়ে সব ম্যাচ খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। এই অভিযোগ করেছেন অনেক বিদেশি প্রাক্তন ক্রিকেটার। অভিযোগ করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা। যদিও এই নিয়ে মুখ খুলেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও সমালোচকদের ধুয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। আর এবার সমালোচকদের ধুয়ে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “যখন সাংবাদিক সম্মেলনে আমাদের কোচ, ক্যাপ্টেনকে ‘বাড়তি সুবিধা’ নিয়ে প্রশ্ন করা হয়, তখন হাসি পায়। ২০০৯ সালের দক্ষিণ আফ্রিকা এক জায়গায় সব ম্যাচ খেলেছিল। তবু ফাইনালে উঠতে পারেনি। সবার মেনে নেওয়া উচিত ভারত খুব ভালো ক্রিকেট খেলছে এবং সেই জন্যই ফাইনালে খেলছে। ভারত শেষবার দুবাইয়ে খেলেছিল কোভিডের সময়। তারপর নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সবাই খেলেছে।“ এখানেই না থেমে অশ্বিন ইংল্যান্ডকে খোঁচা দিয়ে বলেন, “ একটা দল ভারতের কাছে ৪-০ ব্যবধানে হেরেছে। তারপর পিচ নিয়ে একটা গল্প তৈরি করেছে। আমাদের খেলোয়াড়দের দিকে কাদা ছুড়ছে। অনেক ভারতীয়, এই গল্পের ফাঁদে পা দিচ্ছেন। দয়া করে, এই গল্পে বিশ্বাস করবেন না।”

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইয়ে খেলছে ভারত। যেখানে অন্য দলগুলোকে পাকিস্তান থেকে দুবাই সফর করতে হচ্ছে। তাতে নাকি বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ, রয়েছে কি বৃষ্টির সম্ভাবনা? কি বলছে আবহাওয়া ?

 

 

 

 

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...