Saturday, April 4, 2026

মেশিনে আটকে যাচ্ছে কার্ড, ঠাকুরপুকুরে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমে সাইবার প্রতারণার অভিযোগ

Date:

Share post:

এক মাসের ব্যবধানে শহর কলকাতার (Kolkata) বুকে ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার সাধারণ মানুষ। টাকা তুলতে গিয়ে মেশিনে আটকে যাচ্ছে ডেবিট কার্ড, কাউন্টারে লেখা ব্যাংকের সহায়তা নম্বরে ফোন করার পরই অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। যাদবপুরের পর এবার ঠাকুরপুকুরেও একই কাণ্ড!

নিত্যদিন পরিশ্রম করে মানুষ তাঁর কষ্টের টাকা ব্যাংকে রাখে। কিন্তু সেখান থেকেই যদি টাকা গায়েব হয়ে যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টার থেকে যদি প্রতারণার শিকার হতে হয় তাহলে কোথায় যাবে আমজনতা? শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকার একটি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে। টাকা তুলতে গিয়ে মেশিনের কার্ড আটকে যাওয়ায় বেশ কয়েকজন কাউন্টারে থাকা সহায়তা নাম্বারে ফোন করার পরই তাদের অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেছে। প্রথমে একটু ভয় পেয়ে গেলেও পরবর্তীতে গ্রাহকরা বুঝতে পারেন যে তাঁরা সাইবার প্রতারণার শিকার হয়েছেন। একমাস আগে যাদবপুরের কালিকাপুরে স্টেট ব্যাংকের এটিএম (SBI ATM) কাউন্টারেও একই ঘটনা ঘটেছিল। এখন প্রশ্ন হচ্ছে কেন কাউন্টারের ভেতরে জাল নম্বর লেখা থাকবে? ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের স্বার্থ রক্ষায় এত উদাসীন কেন? স্থানীয়রা বলছেন এই ধরনের এটিএম কাউন্টার গুলিতে কোনও নিরাপত্তা রক্ষিত দেখা যায় না। ইতিমধ্যেই থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...